বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ জুলাই ২০২৩, ৩:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল প্রত্যাহার এবং রাস্তাঘাট-ড্রেনেজসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

বুধবার (১২ জুলাই ২০২৩) সকাল ১০টায় পৌরসভার সামনে এই গণঅবস্থান কর্মসূচি পালিত হয়।

গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অ্যাড. আবুল কালাম আজাদ, সুধাংশু শেখর সরকার, শেখ ওবায়দুস সুলতান বাবলু, সাবেক পিপি অ্যাড. ওসমান গনি, শেখ সিদ্দিকুর রহমান, ইদ্রিস আলী, কাজী আকতার হোসেন, আবুল হোসেন, হাসান ইমাম, নিত্যানন্দ সরকার, মুনসুর রহমান, আবু তালেব, আব্দুস সামাদ, আদিত্য মল্লিক, আব্দুস সাত্তার, মো.আব্দুল্লাহ, কামরুজ্জামান কামু, গৌরপদ দাস, সুলতা সাহা, বায়েজিদ হোসেন প্রমুখ।
কর্মসূচি পরিচালনা করেন আলী নুর খান বাবলু।

বক্তারা বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানির বিল চারগুণ বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি নিয়ে পৌরসভার মেয়র, ভারপ্রাপ্ত মেয়রসহ পৌর পরিষদের সাথে একাধিকবার আলাপ-আলোচনাকালে অযৌক্তিকভাবে বৃদ্ধিকৃত বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। পৌর মেয়র নিজেও অযৌক্তিকভাবে বৃদ্ধিকৃত বিল প্রত্যাহারের আশ্বাস দেন। কিন্তু অদ্যাবধি বিল প্রত্যাহার করা হয়নি।

বক্তারা আরো বলেন, আধুনিকমানের সুযোগ সুবিধা সম্বলিত উন্নত নাগরিক সেবার মানোন্নয়নে সাতক্ষীরা পৌরসভার কোনো সুদূর প্রসারী পরিকল্পনা নেই। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে চলাচলের সুবিধার্থে রাস্তাঘাট প্রশস্থ করা হচ্ছে না। বরং নতুন ভবন নির্মাণের সময় চলাচলের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা দখল হয়ে যাচ্ছে। ব্যস্ততম শহরের কোথাও ফুটপাথ রাখা হচ্ছে না।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের মধ্যে সাতক্ষীরাই একমাত্র পৌরসভা- যেখানে আগে নিউমার্কেট ছিল এখন নেই। আগে পাবলিক অডিটোরিয়াম ছিল এখন নেই। আগে পৌর মিলনায়তন ছিল এখন নেই। আগে শিশু পার্ক ছিল এখন নেই। আগে রাস্তায় ঝাড়–দার ছিল এখন নেই। আগে রাস্তার পাশে ফুটপাথ না থাকলেও সাধারণের চলাচলের পরিবেশ ছিল এখন নেই। আগে সুলতানপুর বড়বাজারে তরিতরকারী ব্যবসায়ীদের বসার জায়গা ছিল এখন নেই। তারা এখন রাস্তায় বসে। ইটাগাছা সান্ধ্য হাটের অস্তিত্ব বিলুপ্ত প্রায়। শহিদ আব্দুর রাজ্জাক পার্ক দখল করে সেখানে কমপক্ষে ১০টি অবকাঠামো গড়ে তোলা হয়েছে। সেখানে অবসর বিনোদনের কোনো পরিবেশ নেই। বিভিন্ন এলাকায় আগে পাবলিক টয়লেট থাকলেও এখন তার অধিকাংশই নেই। আগে ডাস্টবিন ছিল এখন নেই। রাস্তার পাশে পাকা পানির ট্যাপ ছিল এখন নেই। আগে রাস্তাঘাট ছিল এখন তার ছাল-চামড়া নেই। যানজট নিরসনে রাস্তায় ট্রাফিক দাড়ানোর জায়গা নেই। নতুন নতুন এলাকায় আবাসন গড়ে উঠলেও সেখানে যাতায়াতের কোনো রাস্তাঘাট নেই। প্রাণ সায়র খালের প্রাণ নেই। দশ বছর পূর্বে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মিত হলেও শহরের সাথে যুক্ত লিঙ্ক রোডগুলো উপযোগী করে গড়ে তোলার কোনো উদ্যোগ নেই। শহরের যানজট নিরসনে প্রধান সড়কের সাথে অন্যান্য সড়কগুলোর পর্যাপ্ত লিঙ্ক রোড নির্মাণের উদ্যোগ নেই।

বক্তারা আরো বলেন, সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানি আগে শুধু ব্যবহার উপযোগীই ছিল না, তা শহরের লোকজন ছাড়াও ভ্যান-পিকআপ-ট্রাকযোগে বিভিন্ন এলাকায় নিয়ে যেয়ে মানুষ পান করতো। কিন্তু এখন যে পানি সরবরাহ করা হয় তা পান করাতো দূরের কথা ব্যবহার উপযোগীও নয়। অধিকাংশ গ্রাহক নিয়মিত পানি পান না। যেকারণে আগে পানির ১৬ হাজার গ্রাহক থাকলেও এখন তা কমে ১০ হাজারে এসে দাড়িয়েছে।

বক্তারা পৌরসভার সকল সমস্যা সমাধানে এবং বর্ধিত পানির বিল প্রত্যাহারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০