বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ আগস্ট ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

উপকূলীয় প্রতিনিধি: ‎জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় মুন্সিগঞ্জস্থ লিডার্স-এর নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে “প্রমোটিং এন্টিসিপেটরি এ্যাকশনস টু এ্যাড্রেস ক্লাইমেট এন্ড এনভায়রনমেন্ট রিস্ক ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (প্রোঅ্যাক্ট) প্রকল্পের আওতায় লিডার্স-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় অধিবাসীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বুড়িগোয়ালিনী ইউনিয়নের সামাজিক ও ভৌগোলিক বাস্তবতা তুলে ধরতে সামাজিক মানচিত্র তৈরি করেন। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন জলবায়ুজনিত ঝুঁকি ও ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, স্থানীয় সমস্যা, সামাজিক দ্বন্দ্ব ও এর কারণ নির্ধারণ এবং এসব দ্বন্দ্ব ও ঝুঁকি মোকাবেলায় স্থানীয়ভাবে কার্যকর সমাধান ও অভিযোজন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎কর্মশালায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ অভিযোজন পরিকল্পনায় স্থানীয় জ্ঞান, সক্ষমতা ও সম্ভাবনাকে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের এলাকার বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধানগুলো চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নযোগ্য বিভিন্ন কৌশল তুলে ধরেন।

‎কর্মশালায় লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এবিএম জাকারিয়া’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। দিনব্যাপী বিভিন্ন সেশন পরিচালনা করেন প্রোঅ্যাক্ট প্রকল্পের কনসালটেন্ট মুহাম্মদ আব্দুর রহমান।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন লিডার্স এর কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল বাকী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, ইউপি সদস্য গাজী আবিদ হাসান, নারী ইউপি সদস্য মাছুরা পারভীন, উমা রানী মল্লিকসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১০

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১২

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৩

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৪

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৫

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৬

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৭

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৮

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

১৯

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

২০
error: Content is protected !!