বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ জুলাই ২০২৩, ৩:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নৃত্য শিল্পীকে ধর্ষণের অভিযোগে নগরঘাটার আকাশ গ্রেফতার

নৃত্য শিল্পীকে ধর্ষণের অভিযোগে নগরঘাটার আকাশ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৯ জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে।

গ্রেফতার আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।

নির্যাতিতা ওই নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের রেজিস্ট্রি অফিসের পাশে ভাড়া বাসায় থাকেন।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, নৃত্য শিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাড়িতে থাকেন ওই নারী। কিছুদিন আগে তার নগরঘাটা এলাকার আকাশের সাথে পরিচয় হয়। ঘটনার দিন বিকালে ওই নারীকে নৃত্য অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মুঠোফোনে প্রস্তাব দেয় আকাশ। পরে কথামত ঘটনাস্থলে গেলে তাকে আকাশসহ ওই এলাকার দুই বখাটে যুবক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করে রাখে। এরপরে আকাশ বেশ কয়েকবার ওই নারীকে ব্লাকমেইল করে ধর্ষণ করে আসছিল। অবশেষে অপমান সইতে না পেরে বুধবার রাতে নির্যাতিত নারী বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগ পাটকেলঘাটা থানায় মামলা করেন। মামলা নং-৮।

বৃহস্পতিবার সকালে আসামি আকাশ হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!