বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ আগস্ট ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ আকস্মিকক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। অপরদিকে এ বন্যায় ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ আছেন। বুধবার (২৬ আগস্ট) হঠাৎ করে চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বত থেকে পাহাড়ি ঢল এসে শত শত ঘরবাড়ি এক মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যায়। এছাড়া সীমান্তবর্তী ওই অঞ্চলটিতে কিছু প্রকল্পের কাজও চলছিল। সেগুলোও এই ভয়াবহ বন্যায় ভেসে গেছে।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার ও উদ্ধারকারীদের মোতায়েন করা হয়েছে।

দেশটির সেনাবাহিনী ক্ষয়ক্ষতির ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, সকাল ৯টার দিকে ভোতিকোশি নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আর এই আকস্মিক বন্যায় রাসুয়া জেলার তিমুর এবং পার্শ্ববর্তী সায়াফুরবাসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে গাড়ি, পণ্য এবং অন্যান্য সম্পদ ভেসে গেছে।

ভয়াবহ এ বন্যার পর পুলিশ ও সেনাবাহিনীর ৩২ সদস্যও নিখোঁজ হয়ে যান।

সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ আছেন। যারমধ্যে ১০৫ জনই ভারতীয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

নেপালের বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ভোতিকোশি নদীর তিব্বতে একটি ভূমিধসের কারণে ভোতিকোশি নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল। সেই চাপ এবং তার সঙ্গে পাহাড়ি ঢল যুক্ত হওয়ায় ঘটেছে এই আকস্মিক বন্যা।

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ উপদ্রুত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

৫৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে জনপ্রিয় অভিনেত্রী

হামের উপসর্গে এক দিনেই ৭ শিশুর মৃত্যু

সব সৃষ্টির শ্রেষ্ঠ মহানবী মুহাম্মদ (সা.)

আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া

র‌্যাংকিং: ইতিহাস গড়ে শরিফুলের বড় লাফ, বুমরাহকে টপকে চূড়ায় স্টার্ক

১০

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

১১

৭৭ বছরে পা রাখলেন প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল ওয়াজেদ কচি

১২

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

১৩

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১৪

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার

১৫

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

১৬

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

১৭

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

১৮

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

১৯

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

২০
error: Content is protected !!