
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে থানার পাশে দীর্ঘদিন দখলকৃত জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করা হয়।
পুকুর দখলমুক্ত কালে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, জেলা পরিষদের পুকুরসহ সরকারি যতগুলো অবকাঠামো, জমি, বিভিন্ন স্থাপনা অন্যের দখলে আছে সেগুলো দখল মুক্ত করে সরকারের কাছে হস্তান্তর করা হবে।
এসময় জেলা পরিষদ সার্ভেয়ার আলআমিন বলেন, দখলদার আব্দুস সবুর ৫৫ শতক জায়গার এই পুকুরটি দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর অবৈধভাবে দখল করে রেখেছিলেন। আজ সমস্ত কাগজপত্র দেখে শুনে স্ব ইচ্ছায় তিনি এই পুকুর জেলা পরিষদ প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন।
এসময় সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়দুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন