বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ জুলাই ২০২৩, ৪:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট

সিনিয়র করেসপন্ডেন্ট: সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মোটর সাইকেল, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজ এলাকার পরিমল কুমার রায়ের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

কৌশলে পরপর তিনটি গেটের তালা ভেঙে ১০-১২ জন মুখোশ পরা দুর্বৃত্ত ঘরে ঢুকে প্রায় ৫০ মিনিট ধরে এসব লুট করে। এসময় তারা পরিবারের সদস্যদের মারধর করে আটকে রেখে একটি মোটর সাইকেল, পাঁচ ভরি স্বর্ণালংকার নগদ প্রায় ৬০ হাজার টাকা, ৩৫ পিচেরও বেশী শাড়ী ও দুটি ফোন নিয়ে যায়।

খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরির্দশন করে।

ভুক্তভোগী পরিমল কুমার রায় জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে বাড়ির কলাপসিপল গেটসহ আরও দুটি গেট শাবল দিয়ে ভেঙে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা ঘরের মধ্যে ঢুকে পড়ে। এসময় হাতে থাকা দেশীয় অস্ত্র দেখিয়ে স্ত্রী ও পুত্রসহ তাকে একটি কক্ষে আটকে রেখে ৫০ মিনিট ধরে তান্ডব চালায়।

যাওয়ার সময় বাইরে থেকে তাদেরকে তালাবদ্ধ করে যায় জানিয়ে তিনি আরও বলেন, তার ছেলের ব্যবহৃত মোটর সাইকেল, সাড়ে পাঁচ ভরি সোনার অলংকার, শ্রাদ্ধ উপলক্ষে পাওয়া প্রায় ৪০ পিচ শাড়ি এবং নগদ টাকাসহ সাত লাখেরও বেশী টাকার মালামাল লুট করেছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!