বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জুলাই ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবি পার্টি-গণঅধিকার পরিষদ নিবন্ধন পাচ্ছে না

ডেস্ক রিপোর্ট: অবশেষে তীরে এসে তরী ডুবলো এবি পার্টি ও গণ-অধিকার পরিষদের। নিবন্ধন দৌড়ে আপাতত ছিটকে পড়লো দল দুটি।

রোববার (১৬ জুলাই) বৈঠকে যে দুটি দলকে নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে, সেখানে নেই আলোচিত এই দুটি দলের নাম।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সব তথ্য উপাত্ত যাচাই বাছাই করে নিবন্ধনের জন্য দুটি দলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। দলগুলোর বিষয়ে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি।

তিনি বলেন, ২৬ জুলাইয়ের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে কারো কোনো আপত্তি আছে কি না জানা হবে। এরপর আপত্তি নিষ্পত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মাঠ পর্যায়ে অফিস, কমিটি ও আইনগত বিষয় দেখা হয়েছে। এই দুটি দলের ক্ষেত্রে আমাদের জেলা, উপজেলা কমিটি পাওয়া গেছে। প্রাথমিক বাছাইয়ের পর ১২টি দলের মধ্যে ১০টি দলের আবেদন যাচাই করে মাঠ থেকে পাওয়া তথ্যের সঙ্গে গড়মিল পাওয়া গেছে।

তিনি আরও বলেন, যারা আবেদন করেছিলেন সেগুলোর মধ্যে দুটি দলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আপত্তি আসলে শুনানি শেষে সিদ্ধান্ত হবে নিবন্ধন পাবে কি, পাবে না।

এবার নিবন্ধন পেতে মোট ৯৩টি দল আবেদন করে। এদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে টেকে ১২টি দল। এগুলো হচ্ছে- এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)।

এসব দলের সব কমিটি ও কার্যালয় পরবর্তীতে যাচাই করে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট তদন্ত কমিটি। কমিটির দেওয়া প্রতিবেদন বিশ্লেষণ করে ওই দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত দিল ইসি। আর বাদ পড়লো বাকি ১০টি দল। আদালতে যাওয়া ছাড়া এদের নিবন্ধন পাওয়ার আর কোনো সুযোগ নেই।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪১টি। তাদের সঙ্গে আরও দুটি দল যোগ হতে যাচ্ছে। ইসির নিবন্ধন ছাড়া কোনো নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণ করা যায় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

১

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

২

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৪

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

৫

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৬

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

৭

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

৮

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

৯

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১০

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১১

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১২

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৩

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

১৫

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

১৬

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

১৭

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১৮

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১৯

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

২০