বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ জুলাই ২০২৩, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্দরে ভিড়ল পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৮ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে একটি জাহাজ পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করেজে এসে পৌঁছেছে।

মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এমভি আমেরিকা গ্রেকা নামের মাদার ভেসেলটি রোববার (১৬ জুলাই) বিকেলে পায়রা বন্দরে এসে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দর ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।

তিনি বলেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৮ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এমভি আমেরিকা গ্রেকা নামের মাদার ভেসেলটি।

এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি রোববার বিকেলে পায়রা বন্দরে পৌঁছায়। জাহাজটির ড্রাফট ৯ দশমিক ৫ মিটার, দৈর্ঘ্য ১৯৮ দশমিক ৯৮ ও প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। কিছুদিন আগে কয়লার অভাবে বন্ধ হয়ে যায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। পরে কয়লা এনে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি ২৫ জুন চালু করা হয়। এরপর একে একে এ নিয়ে ছয়টি জাহাজে কয়লা এলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য। মোট ছয়টি জাহাজে প্রায় ৩ লাখ ৪ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০