
দেবহাটা প্রতিনিধি: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মণ্ডলের সভাপতিত্বে এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা থানার প্রতিনিধি সঞ্জয় পাল, বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব,
দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, কুলিয়া সততা সমবায় সমিতির সভাপতি বাসুদেব, অনিকেত ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিকেত আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, সমবায় আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে সমবায়ের আদর্শে উদ্বুদ্ধ করে অর্থনৈতিক মুক্তি অর্জনে সহায়তা করা। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি আয়ের মানুষকে ঐক্যবদ্ধ করে যৌথ পুঁজি ও শ্রমের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব। পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক অর্থনীতিকে শক্তিশালী করা এবং দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদান রাখায় নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন