বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ জুলাই ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ফের দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও সোনা লুট

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে ফের এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের রঘুনাথ মন্ডলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় থানা পুলিশ সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

সূত্র জানায়, গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। একপর্যায়ে আলমারীতে রক্ষিত ২টি স্বর্ণের রুলি, ২টি স্বর্ণের সাখা, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি ও ২টি স্বর্ণের কানের দুলসহ নগদ ১১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান এ.কে.এম জাফরুল আলম বাবু জানান, সকালে ঘটনাটি জানার পর রঘুনাথ মন্ডলের বাড়ি পরিদর্শন করেছি। বিষয়টি প্রশাসনকে গুরুত্বের সাথে দেখার অনুরোধ করছি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০