বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী লে. কর্নেল ফাতিমা বরখাস্ত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হারিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, তাদের চাকরি থেকে বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে এ আদেশ কার্যকর হবে।
গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে তাদের দুজনের বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তাদের সামরিক চাকরির মেয়াদ।

সংশ্লিষ্ট আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে।

সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, কোর্ট মার্শালের বাইরেও সরকার কোনো সেনা কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা।

তার বরখাস্তের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ আর্মি অ্যাক্টের ১৬ ধারা, সংশ্লিষ্ট বিধিমালা এবং আর্মি রেগুলেশনের ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ ও ২৬৯(এ) বিধি অনুসারে সেনাসদরের এমএন্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের আদেশেও একই আইনের ১৬ ধারা ও সংশ্লিষ্ট বিধিমালার উল্লেখ রয়েছে। তিনি ঢাকা সেনানিবাসে সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন। আদেশ অনুযায়ী, তাকেও সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

১

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

২

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৩

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৪

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৫

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৬

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৮

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১০

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১১

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১২

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৪

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৫

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৬

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৭

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৮

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১৯

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

২০