বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২২ জুলাই ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কানাডায় ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, ব্যর্থ লিটন

স্পোর্টস ডেস্ক: কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাস। এই লড়াইয়ে জেতেন অধিনায়কই।
লিটনকে বিদায় করার পাশাপাশি দারুণ অলরাউন্ড নৈপুণ্যে দলের জয়ে রাখেন বড় অবদানও।

গতকাল রাতে সারে জাগুয়ার্সের হয়ে মাঠে নামেন লিটন। আর সাকিব খেলেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। টস হেরে আগে ব্যাট করতে নামে লিটনের দল। ওপেনিংয়ে অ্যালেক্স হেলসের সঙ্গে ম্যাচ শুরু করেন তিনি। ১ রানে হেলস পড়লেও লড়তে থাকেন। তবে পঞ্চম ওভারে গিয়ে সাকিবকে আর খেলতে পারেননি। প্রথম তিন বলে ডট দেওয়া সাকিব চতুর্থ বলেই বিদায় করেন লিটনকে।

১১ বলে ৯ রান করা লিটন কাভারে তুলে দেন ক্যাচ। পরবর্তীতে কানাডার পারগান সিং ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডকেও বিদায় করেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। ৪ ওভার বল করে ১৮ রান খরচায় তিনি শিকার করেন ৩ উইকেট। আর নিজেদের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে লিটনের দল করে ১৩৬ রান।

রান তাড়ায় খেলতে নেমে ব্যাটিংয়েও নৈপুণ্য দেখান সাকিব। তিনে নেমে তিনি দ্বিতীয় বলেই মারেন চার, পরের বলে ছক্কা। ওই ওভারেই তার ব্যাট থেকে আসে আরেকটি চার। আরেক ওভারে চার মারেন তিনি টানা দুটি। ১৩ বলে ২৬ রানের ক্যামিও খেলে নেপালি লেগ স্পিনার সন্দিপ লামিছানের বলে হারান উইকেট। পরবর্তীতে তার দল জিতে যায় ৫ উইকেটে।

অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েও বিস্ময়করভাবে ম্যাচ সেরার পুরস্কার পাননি সাকিব। অথচ ৩১ রানে অপরাজিত ২৮ রান করে এই পুরস্কার পান দিলপ্রিত সিং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০