বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৬ জুলাই ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুল আলমের গণসংযোগ

কয়রা প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম।

প্রতিদিন নির্বাচনী দুই উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে নৌকায় ভোট চাচ্ছেন তিনি।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে কয়রার খান সাহেব কোমরউদ্দীন কলেজ, কয়রা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময় করেন তিনি।

পরে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার, জোড়শিং বাজার ও নতুন বাজার, ফুলতলা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথ সভা করেন এই নেতা।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জি এম কবি শামছুর রহমান, কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সবুর ঢালী, পাইকগাছার লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বাবু বিভূতি ভূষণ সানা, কয়রা উপজেলা আওয়ামী লীগের সদস্য বুলবুল আহমেদ, বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কবিদাস বাহাদুর, সহ-সভাপতি মোঃ কুদ্দুস সানা, কয়রা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ সাহেব আলী, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলামিন ইসলাম, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন যুবলীগের সাবেক কোষাধ্যক্ষ মোঃ মিলন, দক্ষীণ বেদকাশীর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন সরদার, মহেশ্বরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গনি আজম, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাবু, প্রদীপ মণ্ডল, রাজেন্দ্রনাথ মন্ডল, হরষিদ মন্ডল, আল আমিন, মোঃ ইয়াসিন, নারায়ণ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

২

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

৩

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

৪

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

৫

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

৬

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

৭

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

৮

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

৯

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

১০

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

১১

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

১২

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৩

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৪

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

১৫

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

১৬

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

১৭

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১৮

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১৯

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

২০
error: Content is protected !!