বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুল ফুটবলের ‌‘ক’ জোন চ্যাম্পিয়ন ডিবি ইউনাইটেড হাইস্কুল

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার ‘ক’ জোনের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডিবি ইউনাইটেড হাইস্কুল।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকালে হযরত আবু বক্কর (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে রেফারি ছিলেন কনক কুমার মাঝি, সহকারী ছিলেন কবিরুল ইসলাম ও মিজানুর রহমান। ম্যাচ কমিশনার ছিলেন মনোরঞ্জন কুমার বিশ্বাস ও হাবিবুর রহমান।

ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স. ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, ডিবি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল ইসলাম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের সরকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু, সুকুমার সরকার, রমেশ চন্দ্র সরদার, ডা. মো. জিয়াউর রহমান, হযরত আবুবকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০