বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রেকর্ডবুক তোলপাড় সিরাজের

স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ দিয়েই রেকর্ডবইয়ের পাতাটাই যেন বদলে দিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। বল হাতে নেওয়ার পর এমন কিছু হয়ত তিনি নিজেও কল্পনা করেননি। কিন্তু, এশিয়া কাপের নিজের স্পেল শেষে হয়ত কিছুটা গর্ব সিরাজ করতেই পারেন। আগ্রাসী এই বোলার যে আজ একাই ধসিয়ে দিয়েছেন লঙ্কানদের স্বপ্ন।

ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই চার লঙ্কান ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছিলেন সিরাজ। আর তখনই প্রথম রেকর্ডবইয়ের নিজের নাম তুলেছেন তিনি। এক ওভারে চার উইকেট নেওয়ার কীর্তিতে সিরাজ চতুর্থ।

বল বাই বল ডেটা যখন থেকে রাখা হচ্ছে, তাতে চামিন্দা ভাসের রেকর্ড ছুঁলেন মোহাম্মদ সিরাজ। আজ ১৬ বলের মধ্যেই ৫ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। ভাস ১৬তম বলে পঞ্চম উইকেটটি নিয়েছিলেন ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। সেবার ভালোবাসা দিবসের ম্যাচে প্রথম ওভারেই বাংলাদেশের ৪ উইকেট নিয়েছিলেন ভাস। সেই কীর্তিতেও অবশ্য আগেই ভাগ বসিয়েছেন তিনি।

এশিয়া কাপের সেরা বোলিং ফিগারেও আছেন সিরাজ। ২০০৮ ফাইনালে ভারতের বিপক্ষেই ১৩ রান ৬ উইকেট নিয়েছিলেন লঙ্কান রহস্যময় স্পিনার অজন্তা মেন্ডিস। এবার সেই একই মঞ্চে লঙ্কান ব্যাটারদের বিপক্ষে নতুন কীর্তি গড়লেন সিরাজ। যেখানে তার বোলিং ফিগারটাও ২১ রানে ৬ উইকেট।

প্রথম দশ ওভারে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকাতেও নিজেকে সবার উপরে নিয়ে গিয়েছেন এই পেসার। দশ ওভারের মাঝে আজ ৫ উইকেট নিয়েছেন তিনি। এর আগে ৪ উইকেট ছিল জাভাগাল শ্রীনাথ, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ।

এক নজরে সিরাজের যত কীর্তি
মাত্র চতুর্থ বোলার হিসেবে এক ওভারে চার উইকেট
বল বাই বল হিসেবে যৌথভাবে দ্রুততম ৫ উইকেট (১৬ বলে)
এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং ফিগার (২১/৬)
ভারতীয় বোলারদের মধ্য দশ ওভারে সবচেয়ে বেশি উইকেট (৫টি)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০