বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক: নানা নাটকীয়তার পর বিশ্বকাপ খেলতে দেশে ছেড়েছে বাংলাদেশ। বুধবার বিকেল চারটায় ভাড়া করা বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।

শুরুতে তারা যাবেন গুহাটিতে। সেখানে ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দল।
এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে মূল ম্যাচের প্রথমটি খেলবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন, ভালো কিছুর প্রত্যাশা নিয়েই যাচ্ছেন তারা।

সুজন বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজটা খারাপ ছিল আমরা জানি। আমাদের অনেকে খেলেনি। নিউজিল্যান্ডের অনেকে খেলেনি। তবে বিশ্বকাপ একটা আলাদা মঞ্চ। আমরা সময় পাচ্ছি বিশ্বকাপের আগে। দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছি, নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছি। একটা স্বপ্ন আছে। সেটা বাস্তবায়ন করা খুব গুরুত্বপূর্ণ। ’

‘সেটার জন্য শুধু আমাদের খেলোয়াড়রা না, আমাদের সাপোর্ট স্টাফ—সবাইকে এক সুতায় থাকতে হবে। যেটা হয়েছে, সেটা ঠিক করার কিছু নেই। সামনের দিনটা দেখতে হবে। আশা করি, ভালো হবে। আমি অনেক দিন পর দলের সঙ্গে যাচ্ছি। আমার যে কাজ আছে, তা ঠিকমতো করার চেষ্টা করব। ’

নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ৫ অক্টোবর ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে ১০ অক্টোবর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ খেলবে স্বাগতিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১০

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১১

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১২

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৩

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৪

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

১৬

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

১৭

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

১৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

১৯

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

২০
error: Content is protected !!