বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১২ অক্টোবর ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পদক অজয় কুমার ঘোষ প্রমুখ।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, বিআরডিপি অফিসার সন্দীপ কুমার মন্ডল, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানীসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও বিজিবি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার প্রত্যেকটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক বিদ্যুৎ বা বিকল্প পদ্ধতিতে আলোর ব্যবস্থাকরণ, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, দুর্ঘটনা এড়াতে অবৈধ বিদ্যুৎ সংযোগ না নেয়া এবং প্রত্যেকটি মন্ডপে অগ্নি নির্বাপক ব্যবস্থাকরণ, সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বা অপরাধ সংগঠিত হওয়ার আশংকা দেখা দিলে তাৎক্ষনিক প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেয়া হয় সভায়।

এছাড়া উপজেলায় একটি কন্ট্রোল রুম চালু করে সেখান থেকে সার্বক্ষণিক পূজা মন্ডপ মনিটরিং ও তথ্য আদান প্রদান, মন্ডপে যাওয়া আসায় নারী-পুরুষের জন্য আলাদা রাস্তার ব্যবস্থা করা ও ইছামতিতে সন্ধ্যার পূর্বে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নেয়া হয়।

পাশাপাশি বিজয়া দশমীতে ইছামতি নদীর মাঝ বরাবর দিয়ে লাল পতাকা টাঙানো এবং ইছামতি নদীতে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিজিবি এবং দেবহাটা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের জন্য অনুমোদিত নৌকা ব্যতীত কোনো প্রকার নৌযান ভাসানো যাবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়।

পরে একই স্থানে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০