
মোঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রায় পরিবেশ বান্ধব ব্যবসার উদ্যোক্তা নির্বাচনে স্টেক হোল্ডারদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় কয়রা উপজেলা পরিষদের হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক এর আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী মুস্তাইন বিল্ল্যাহ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, বিআরডিবি কর্মকর্তা হরষিত রায়, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পদক সদর উদ্দীন আহমেদ, কোডেকের প্রজেক্ট ম্যানেজার হাসিবুর রহমান, প্রজেক্ট অফিসার রাসেল আমিন, ফিল্ড অফিসার ফারুখ হোসেন, মোঃ আব্দুল খালেক প্রমুখ।
মন্তব্য করুন