বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ নভেম্বর ২০২৩, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ে করছেন সৌরভ-দর্শনা বণিক

বিনোদন ডেস্ক: টলিউডে আরও একবার বাজছে বিয়ের সানাই। এবার সাত পাকে বাঁধা পড়ছেন ওপার বাংলার অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই দুই তারকার ঘনিষ্ঠজনেরা।

সংবাদ প্রতিদিনের খবর অনুসারে, আগামী ১৫ ডিসেম্বর তারা বিয়ে করতে চলেছেন। খবরটি প্রকাশ্যে এনেছেন সৌরভ ও দর্শনার ঘনিষ্ঠজন, নির্মাতা সৌম্যজিৎ আদক। যার পরিচালনায় ‘অল্প হলেও সত্যি’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি।

অনেকদিন ধরেই সৌরভ-দর্শনার প্রেমের জোর গুঞ্জন ছিল টলিউডে। যদিও তারা পরস্পরকে ‘ভাল বন্ধু’র আখ্যা দিয়েছিলেন। তবে সেই বন্ধুত্বই এবার পরিণতি পাচ্ছে। বেশ আয়োজন করেই বিয়ে করতে চলেছে এই জুটি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নির্মাতা সৌম্যজিৎ বলেছেন, ‘আমার ভালোবাসার মানুষেরা, সারা জীবন একসাথে থাকার আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আজ খুব খুশির দিন আমার জন্য। এই দুজন মানুষ আমার জীবনের, নিজ ও কর্ম দুই ক্ষেত্রেই সারাক্ষণ মনের জোর দেয়। অনেক ভালোবাসা দুজনকে। পাশে ছিলাম, আছি ও থাকবো। এটা অল্প না, অনেকটা সত্যি।’

সৌম্যজিতের সেই পোস্টে নির্মাতার প্রতি ভালোবাসা জানিয়েছেন দর্শনা। এমনকি পোস্টটি নিজের ফেসবুক স্টোরিতেও শেয়ার করেছেন তিনি। যেখানে ভক্তরা নতুন এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!