বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশুসন্তানকে নিয়ে মেহজাবীনের সংগ্রাম!

বিনোদন ডেস্ক | দীর্ঘদিন পর নতুন নাটকে অভিনয় করলেন ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘অনন্যা’ নামের নাটকে নাম ভূমিকায়দেখা যাবে তাকে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত নাটকে উঠে আসবে শিশুসন্তানকে নিয়ে একজন নারীর সংগ্রামের গল্প। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে ‘অনন্যা’র শুটিং হয়েছে।

নতুন নাটক প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরলাম। আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে তাদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে তাহলে পরিশ্রম সার্থক হবে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, এটি একটি নারীকেন্দ্রিক গল্প। সংগ্রাম করে টিকে থাকার ক্ষেত্রে মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে এই নাটক। মেহজাবীন হৃদয় দিয়ে কাজটি করেছেন বলতে পারি।

‘অনন্যা’য় মেহজাবীনের প্রধান দুই সহশিল্পী শাশ্বত দত্ত ও ডলি জহুর। নাটকটির চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। তার সঙ্গে মিলে এটি রচনা করেছেন জাকারিয়া নেওয়াজ। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ।

‘অনন্যা’র গান গেয়েছেন পল্লবী রায়। এটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। আগামী ১৬ ডিসেম্বর ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালা মুক্তি পাবে নাটকটি।

২০২৩ সালে ‘অনন্যা’ হবে মেহজাবীন চৌধুরীর পঞ্চম ও শেষ কাজ। চলতি বছরের প্রথম দিন দীপ্ত টিভিতে প্রচারিত ভিকি জাহেদের ‘কাজলের দিনরাত্রি’ টেলিফিল্মে কাজল চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি।

গত ৩০ জুন ঈদুল আজহার পরদিন চ্যানেল আইয়ে প্রচারিত ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’তে একইসঙ্গে নীলা হক ও রোকেয়া চরিত্রে দেখা যায় মেহজাবীনকে। ‘পুনর্জন্ম’ সিরিজের শেষ পর্বটিও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। তারই পরিচালনায় মেহজাবীনের ওয়েব সিরিজ ‘আমি কি তুমি’ গত ২৭ জুলাই মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এতে তিথি চরিত্রে দেখা দুর্দান্ত অভিনয় করেছেন তিনি।

আইস্ক্রিনেই গত ১৬ নভেম্বর মুক্তি পেয়েছে মেহজাবীনের নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন আফরান নিশো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!