বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ ডিসেম্বর ২০২৩, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৪ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর সাতক্ষীরা ভেন্যুর খেলা শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে বাগেরহাট জেলা দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সাতক্ষীরা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নড়াইল জেলা দলকে পরাজিত করে তারা।

খেলায় নড়াইল জেলা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। বাগেরহাটের নিয়ন্ত্রিত বোলিংয়ের তোপে নড়াইল জেলা দল ৩৬.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রান করতে সক্ষম হয়।

জবাবে বাগেরহাট জেলা দল ব্যাট করতে নেমে মাত্র ২২.৫ ওভারে ৪ ইউকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। ফলে বাগেরহাট জেলা উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করে।

এর আগে সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাতক্ষীরা ভেন্যুর খেলা উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাজেক্রীস সহ-সভাপতি শেখ মঈনুল ইসলাম মঈন।

সাজেক্রীস যুগ্ম সম্পাদক মো.সাইদুর রহমান শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাজেক্রীস’র যুগ্ম সাধারন সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, কার্যনির্বাহী সদস্য কাজী আক্তার হোসেন, মো. আব্দুল মান্নান, খন্দকার আরিফ হাসান প্রিন্স, লুৎফর রহমান সৈকত, মির্জা মনিরুজ্জামান কাকন, শেখ হেদায়েতুল ইসলাম, ইকবাল কবির খান বাপ্পি, শিমুন সামস্, ক্রীড়া অফিসার মাহাবুবার রহমান, বিসিবির কোচ মোফাচ্ছেনুল ইসলাম তপুসহ নড়াইল ও বাগেরহাট জেলা অ-১৪ ক্রিকেট খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।

বুধবার (২০ ডিসেম্বর) একই মাঠে বাগেরহাট ও যশোর জেলা পরস্পরের মুখোমুখি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০