বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ জানুয়ারি ২০২৪, ৫:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় জয়া ও ফারিণ

বিনোদন ডেস্ক: ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সিনেমার সমাবর্তন ২০২৪’ অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ও অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের জন্য মোস্ট প্রমিজিং ফিমেল অ্যাক্টর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ।

জয়ার সঙ্গে মনোনয়ন তালিকায় রয়েছেন পালান চলচ্চিত্রের জন অভিনেত্রী মমতা শঙ্কর, দিলখুশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনন্যা সেন ও আরও এক পৃথিবী সিনেমার জন্য অনিন্দীতা বোস। আর তাসনিয়া ফারিণকে লড়তে হবে দিলখুশ অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে।

উল্লেখ্য, গত ২ জুন পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলী। এক পুরুষের জীবনে দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী ও অভিনেতা কৌশিক সেন। সিনেমাটিতে জয়াকে দেখা গেছে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, আর চূর্ণী গাঙ্গুলী অভিনয় করেছেন সাবেক স্ত্রীর ভূমিকায়।

তাসনিয়া ফারিণকে লড়তে হবে দিলখুশ অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে। ছবি: সংগৃহীত
এদিকে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেছেন ফারিণ। এতে ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেন তিনি। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন—নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!