বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ জানুয়ারি ২০২৪, ৯:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোহাম্মদ নবীর সঙ্গে কেন বিবাদে জড়িয়েছিলেন রোহিত

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ভারতের তৃতীয় টি-টোয়েন্টির সব আলো যেন কেড়ে নিয়েছিলেন রোহিত শর্মা। শুরুতে দুর্দান্ত ব্যাটিং করেছেন। রান না পাওয়া রোহিত খেলেছেন ১২১ রানের দুর্দান্ত ইনিংস। এরপর সুপার ওভারেও দেখিয়েছেন নিজের কারিশমা। তাতেও অবশ্য থামেননি। কখনো আম্পায়ার আবার কখনো প্রতিপক্ষের সঙ্গে কথার লড়াইয়ে নেমেছিলেন তিনি।

এছাড়া সুপার ওভারে দুবার ব্যাট করতে নামার ইস্যু তো আছেই। তবে বাকি সবার মতো, সুপার ওভারেই সবচেয়ে বেশি উত্তেজিত ছিলেন রোহিত। ভারতীয় অধিনায়ক কথার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবীর সঙ্গে। চিন্নাস্বামীতে সেটাও বেশ উত্তেজনা ছড়িয়েছিল ম্যাচে।

দুই সুপার ওভারের প্রথমটায় ঘটে ঘটনা। আফগানিস্তান দল প্রথমে ব্যাট করতে নামে। ওভারের শেষ বলে মোহাম্মদ নবীকে বল করেছিলেন মুকেশ কুমার। ব্যাটে-বলে ঠিকঠাক লাগাতে পারেননি নবী। কিন্তু, রান নেওয়ার জন্য দৌড়তে শুরু করেন। ইতিমধ্যে ভারতীয় উইকেটকিপার সঞ্জু স্যামসন নন স্ট্রাইকার এন্ডে থ্রো করেন। কিন্তু, বল নবীর পায়ে লেগে বাউন্ডারির দিকে চলে যায়।

এরপর এই আফগান ব্যাটার আরও একটি অতিরিক্ত রান নেন। এই ঘটনাতেই চটে যান ভারতের অধিনায়ক। তীব্র প্রতিবাদ করেন তিনি। রোহিত শর্মা আফগান ব্যাটারকে স্পোর্টসম্যান স্পিরিট দেখাতে বলেন। কিন্তু, ওই অতিরিক্ত রান হাতছাড়া করেননি মোহাম্মদ নবী। এরপর আম্পায়ারের কাছেও অভিযোগ করেন রোহিত শর্মা।

এরপর অবশ্য নিজে ব্যাট করতে নেমেও বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন এই ওপেনার। রোহিত শর্মা ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে পরপর জোড়া ছক্কা হাঁকান। ভারতীয় ক্রিকেট দল ৫ বলে ১৫ রান করেই ফেলেছিল। জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ২ রান। কিন্তু, ঠিক সেইসময় রোহিত শর্মা নিজেকে রিটায়ার্ড হার্ট ঘোষণা করেন এবং মাঠ ছেড়ে বেরিয়ে যান।

এটারই সুবিধা পরে পেয়েছিল ভারত। দ্বিতীয় সুপার ওভারেও নেমেছিলেন তিনি। যা নিয়েও চলেছে ব্যাপক বিতর্ক। যদিও নিজেকে রিটায়ার্ড নট আউট বলেননি রোহিত। যার ফলেই পেয়েছিলেন এমন সুবিধা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০