বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের খালে ভাসছিল বাঘের মৃতদেহ

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারের (বাঘ) মৃতদেহ উদ্ধার করেছে বনরক্ষীরা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করা হয়।

বাঘটিকে বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে রাখা হয়। পরে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রাণিসম্পদ বিভাগের একটি টিম ময়নাতদন্তের জন্য বাঘটিকে নিয়ে সুন্দরবনের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছেন খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো।

তিনি বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এজন্য প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে একটি টিম পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া বাঘটি কীভাবে মারা গেল, বাঘের বয়সসহ অন্যান্য বিষয়গুলো বনবিভাগ অনুসন্ধান করবে বলে জানান এই কর্মকর্তা।

এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ২০২১ সালের ১৯ মার্চ সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলানদীর ধুনছেবাড়িয়া চর থেকে আরও একটি বাঘের মরদেহ উদ্ধার করেছিল বন বিভাগ। উদ্ধার করা বাঘের মৃতদেহ সুন্দরবনের অভ্যন্তরেই মাটি চাপা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০