বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে এলো ‘দরদ’র ফার্স্ট লুক পোস্টার

বিনোদন ডেস্ক: ঢালিউডের সুপারস্টার শাকিব খান অভিনীত প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে এই নায়কের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

ভালোবাসা দিবস উপলক্ষে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। তবে ভক্তদের হতাশ না করে আজ ভালোবাসা দিবসে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার।
বেলা সড়ে ১১টায় দরদের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই রীতিমতো ভাইরাল। ফার্স্ট লুকে নতুনত্ব না থাকলেও শাকিব খানের ক্ষিপ্র দৃষ্টি নজর কেড়েছে। হাত ও মুখমণ্ডলে তাজা রক্তের মাখামাখির সঙ্গে তার চোখে যেন আগ্নেয়গিরির উত্তাপ।

ভালোবাসার দিনে ফেসবুকে ফার্স্ট লুকের মন্তব্যের ঘরে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন শাকিবিয়ানরা। কেউ জানিয়েছেন, শুভকামনা। আবার কেউ লেখেন, ‘মুখিয়ে আছি, তর সইছে না। ’

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এর দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ছয়টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০