বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘বিয়েই হলো না, তোমরা বাচ্চা নিয়ে কথা বলছো’

বিনোদন ডেস্ক: ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি সিনেমার শুটিংয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি। সিনেমাটির শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

যেখানে এক সাংবাদিক নায়িকার কাছে প্রশ্ন রাখেন, কতদিন বাদে মামা হবো আমরা? যে প্রশ্ন শুনে চমকে ওঠেন কৌশানি। কারণ ব্যক্তিজীবনে এখনও বিয়েই করেননি তিনি। যদিও অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে।

সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘ওমা একি! বিয়েই হলো না, আর তোমরা বলছো বাচ্চার কথা!’

এসময় কলকাতার সাংবাদিকদের উদাহরণ টেনে কৌশানি বলেন, আমাদের কলকাতার সাংবাদিকরা জানতে চায়, কবে বিয়ে হবে, কবে দাওয়াত খাব? আমি বলি, জন্মদিনে দাওয়াত খাইয়ে দেব। আমার বিয়েই হলো না, সেখানে তোমরা আরো দূরে চলে গেছো।

অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে বহুদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। যে কারণে দু’জনকে প্রায়শই বিয়ের প্রশ্নের মুখোমুখি হতে হয়। বরাবরই বলেছেন, খুব শিগগির বিয়ের পর্ব সেরে নেবেন তারা। তবে এবার কৌশানি বললেন, ‘এখনই বিয়ে নয়, আগে ক্যারিয়ার।’

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং কিছুদিন করেই ছেড়ে দেন। এবার এই সিনেমায় যুক্ত হলেন কলকাতার অভিনেত্রী কৌশানি মুখার্জি। সিনেমাটিতে এই নায়িকার বিপরীতে রয়েছেন মিউজিক ভিডিওর উঠতি মডেল মুন্না খান। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালতি ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় কৌশানির বিপরীতে অভিনয় করছেন উঠতি মডেল মুন্না খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০