বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ মার্চ ২০২৪, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরৎচন্দ্রের অভাগী হয়ে আসছেন মিথিলা

বিনোদন ডেস্ক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে ‘ও অভাগী’ নামের সিনেমা বানিয়েছেন টালিউডের নির্মাতা অনির্বাণ চক্রবর্তী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। গতকাল প্রকাশ করা হয়েছে সিনেমার পোস্টার। সেখানে দেখা গেল, মিথিলার সিঁথির সিঁদুর লেপটে আছে পুরো কপালে। চেহারায় চিন্তার ছাপ। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান স্বভূমি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ২৯ মার্চ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ও অভাগী।

মিথিলা বলেন, ‘গল্পটি আমার আগে থেকেই পড়া ছিল। গল্পের অ্যাডাপটেশন আর চিত্রনাট্যটাও দারুণ হয়েছে। কাজটা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে পুরো টিমকে। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি।’ ও অভাগী সিনেমায় ১৬ ও ৩০—দুই বয়সের চরিত্রে দেখা যাবে মিথিলাকে। তিনি জানান, দুটি চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে মানসিকভাবে অনেক পরিশ্রম করতে হয়েছে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ন ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।

নির্মাতা অনির্বাণ বলেন, ‘শরৎচন্দ্রের মূল গল্পের সঙ্গে কিছুটা সংযোজন করেই চিত্রনাট্য লেখা হয়েছে। নতুন কিছু চরিত্র এসেছে। গল্পের সঙ্গে মিল রেখে নতুন করে চিত্রনাট্য তৈরি করা চ্যালেঞ্জিং ছিল। এখানে ষাট ও সত্তরের দশকের গ্রামীণ সংস্কৃতির বাস্তবতা তুলে ধরা হয়েছে। অভাগী একজন যোদ্ধা। সে অন্যদের চেয়ে আলাদা, তার নিজস্ব ভাবনা আছে। আত্মবিশ্বাস নিয়ে একাই লড়ে যায় সে।’ মিথিলার সঙ্গে সুর মিলিয়ে নির্মাতাও জানান, এ সিনেমার শুটিংয়ে অনেক কষ্ট করেছেন সবাই। তিনি বলেন, ‘এই সিনেমার কিছু অংশের শুটিং হয়েছে পাহাড়ি এলাকায়। প্রচণ্ড ঠান্ডার মধ্যে গভীর বনের ভেতর মধ্যরাত পর্যন্ত শুটিং করেছি।’

টালিউডে এটি মিথিলার মুক্তিপ্রাপ্ত তৃতীয় সিনেমা। ২০২২ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আয় খুকু আয়’ সিনেমার মাধ্যমে টালিউডে পা রাখেন মিথিলা। সর্বশেষ গত বছর মুক্তি পায় ‘মায়া’। রাজর্ষি দের পরিচালনায় এতে নামভূমিকায় অভিনয় করেন মিথিলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০