বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাঁতারের চ্যালেঞ্জে অক্ষয়কে বোকা বানালেন টাইগার

বিনোদন ডেস্ক: এমনিতে প্র্যাঙ্কস্টার বলে ‘বড় মিঞা’ অক্ষয় কুমারের খ্যাতি বেশি। তবে ‘ছোট মিঞা’ টাইগার শ্রফও যে কোনো অংশে কম নয়, তা প্রমাণ করে দিলেন। অক্ষয়কে বোকা বানালেন টাইগার। সেই ভিডিও আবার নিজেই পোস্ট করলেন সামাজিক মাধ্যমে।

ভিডিওতে সুইমিং পুলের পাশে অক্ষয়কে বসে থাকতে দেখা যায়। তাকে এসে টাইগার সাঁতার রেসের প্রস্তাব দেন। এমন চ্যালেঞ্জ উপেক্ষা করার পাত্র বলিউডের ‘খিলাড়ি’ নন। সরল বিশ্বাসেই চ্যালেঞ্জ নিয়ে পুলে ঝাঁপ দেন তিনি।

এদিকে টাইগার শ্রফ ছিলেন এই সুযোগের অপেক্ষায়। অক্ষয় পুলের ভেতরে যেতেই তিনি পুলের পাশ দিয়ে দৌড়ে অন্যপ্রান্তে চলে যান। তার পর সেখান থেকে পানিতে নেমে এমন ভাব দেখান যেন জয় তারই হয়েছে।

এর আগে অবশ্য শুটিংয়ের দরজা বন্ধ রেখে টাইগারকে বোকা বানিয়েছিলেন অক্ষয়। তাই এই ভিডিও শেয়ার করে টাইগার লেখেন, ‘হিসাব সমান হয়ে গেল ‘বড়’।’

জুনিয়রের কথার উত্তর দিয়েই আবার অক্ষয় লেখেন, ‘হিসাব সমান হলো না ‘ছোট’, তা এভাবেই চলতে থাকবে।’

উল্লেখ্য, নিজেদের আসন্ন ছবি ‘বড় মিঞা ছোট মিঞা’র প্রচারের তাগিদেই অক্ষয়-টাইগারের এই খুনসুটি। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড় মিঞা ছোট মিঞা’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। ছবিটি ছিল আউট অ্যান্ড আউট কমেডি। তবে অক্ষয় ও টাইগারের নতুন ছবি ‘বড় মিঞা ছোট মিঞা’ অ্যাকশনে ভরপুর। আর তা মুক্তি পাবে আগামী ৯ এপ্রিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!