বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৭ মার্চ ২০২৪, ৩:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরুখপুত্র আরিয়ান শুটিং সেটে নির্মাতা হিসেবে কেমন

বিনোদন ডেস্ক: বাবার মতো শোবিজেই কাজ করা যেন শাহরুখপুত্র আরিয়ানের জন্য স্বাভাবিক কোনো ঘটনা। শৈবব থেকেই ক্যামেরার আশপাশে কাটে তার সময়।

বড় হয়ে অবশ্য বাবার পথে হাঁটতে চাননি শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। বিনোদন ভুবনে এরই মধ্যে পা রাখলেও নিজেকে ক্যামেরার পেছনেই রেখেছেন আরিয়ান।

অভিনেতা নয়, নির্মাতা হিসেবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে চান আরিয়ান। নিজের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’র শুটিং শুরু করেছেন বেশ কয়েক মাস হয়েছে। সাধারণত তারকাদের সন্তানরা অভিনেতাই হয়ে থাকেন। তবে আরিয়ান সে দিক থেকে একেবারেই আলাদা। অনেকেরই ধারণা, আরিয়ান নাকি কাউকে পাত্তা দেন না।

সত্যি কথা হচ্ছে- শাহরুখ-পুত্র বলে আরিয়ানের বাড়তি কোনো অহংকার নেই। তিনি সবার মতামতের গুরুত্ব দেন। একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘আরিয়ান এমন একজন মানুষ যিনি যেমন সমালোচনা ভালোভাবে গ্রহণ করতে, তেমনই অন্যের মতামতকে গুরুত্ব দেন’।

দিন কয়েক আগেই একটি দৃশ্যে মনের মতো শট পাচ্ছিলেন না। তখন পুরনো সব কলাকুশলীদের পরামর্শ অনুযায়ী শট নেন। বিন্দুমাত্র অহংকার বা আত্মশ্লাঘা নেই আরিয়ানের মধ্যে।

ছেলের প্রথম সিরিজ প্রযোজনার ভার নিয়েছেন বাবা শাহরুখ। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’র পক্ষ থেকেই নির্মাণ করা হচ্ছে সিরিজটি। গ্ল্যামার জগতের নেপথ্যকাহিনি অবলম্বনে এ সিরিজের চিত্রনাট্য লেখা হয়েছে। ছয়টি পর্বের এ সিরিজের শুটিং শেষ পর্যায়ে।

এ সিরিজে ক্যামিও করছেন রণবীর সিংহ ও শাহরুখ খান। যদিও এ নিয়ে কোনো কথাই বলেননি আরিয়ান। যেখানে নবাগত পরিচালকদের কাজ বিক্রি করতে প্রযোজকদের দোরগোড়ায় ঘুরতে হয়, সেখানে আরিয়ানের কাজ কেনার জন্য ১২০ কোটি টাকার প্রস্তাব দিয়ে বসে আছে প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মগুলো। যদিও কাজ যত ক্ষণ না শেষ হচ্ছে, বিক্রি নিয়ে ততক্ষণ কোনো চিন্তাভাবনা করতে আরিয়ান রাজি নন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০