বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ এপ্রিল ২০২৩, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুদানের পরিস্থিতি ‘চরম নাজুক’: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনী (আরএসএফ) দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। চরম উত্তেজনার মধ্যে শনিবার (১৫ এপ্রিল) হঠাৎ করেই দেশচির রাজধানী খার্তুমে পক গোলাগুলি ও বিস্ফোরণে জড়িয়ে পড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই বাহিনী।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

খার্তুমের পরিস্থিতিকে ‘চরম নাজুক’ অ্যাখা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া। খবর রয়টার্সের

ভিয়েতনাম সফররত অবস্থায় খার্তুমে সংঘর্ষের খবর পান বিঙ্কেন। সেখান থেকেই সুদান বিষয়ে এ বার্তা দেন তিনি।

এদিকে খার্তুমে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন গডফ্রে একটি টুইট বার্তায় সংঘর্ষ বন্ধে সেনাবাহিনী ও আরএসএফের শীর্ষ নেতাদের জরুরিভাবে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সামরিক অংশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি যে কোনো দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক।

একইভাবে গভীর উদ্বেগ জানিয়েছে রুশ দূতাবাস।

শনিবার হঠাৎ করেই খার্তুমের বিভিন্ন জায়গায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার টেলিভিশনে দেখা গেছে, খার্তুমে সামরিক বাহিনীর গাড়ি ছুটছে। কয়েক জায়গায় থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে উঠছে। এ সময় আতঙ্কে ছোটাছুটি করেছেন মানুষেরা। বিস্ফোরণের আশপাশের সড়কগুলো জনশূন্য হয়ে পড়েছে।

সংবাদমাধ্যমটির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনীর সদর দফতর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং খার্তুমের বিমানবন্দরের আশেপাশে গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

খার্তুমের দক্ষিণে তাদের একটি ক্যাম্পে সেনাবাহিনী হামলা করেছে বলে দাবি করছে আরএসএফ।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘শনিবার (১৫ এপ্রিল) সেনাবাহিনীর একটি বড় দল খার্তুমের সোবায় ক্যাম্পে প্রবেশ করে ও সেখানে আধাসামরিক বাহিনীর সদস্যদেরকে অবরোধ করে। এ ঘটনায় বিস্মিত তারা। ’

তবে আরএসএফকে ‘বিদ্রোহী’ ঘোষণা করে সুদানের সেনা বাহিনী এক বিবৃতিতে বলেছে, আধা-সামরিক বাহিনী মিথ্যা দাবি করছে।

এদিকে সুদানে প্রেসিডেন্ট ভবন ও বিমানবন্দর দখলের দাবি করেছে আরএসএফ। দেশচির উত্তরে মেরোওয়ে সামরিক ঘাঁটি ও পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখলে নিয়েছে তারা।

যদিও তাদের এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি আলজাজিরা, বিবিসিসহ আন্তর্জাতিক অন্যান্য গণমাধ্যম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!