বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ এপ্রিল ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুলতান সুলেমানের প্রাসাদের অন্দরে তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক: সুলতান সুলেমানের কথা হয়তো অনেকের জানা। উসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান ছিলেন তিনি।
শুধু তাই নয়, এই সম্রাজ্যের সুলতানদের মধ্যে প্রভাবশালী ছিলেন সুলতান ছিলেন তিনি।

বাবা সুলতান সেলিম খান মারা গেলে ১৫২০ সালের ৩০ সেপ্টেম্বর বিশাল এই সাম্রাজ্যের দায়িত্ব নেন তিনি। এবার সেই সুলতান সুলেমানের প্রাসাদ টপকাপি প্রাসাদে ঘুরে বেড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

বলে রাখা ভালো, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে শাসন করেছেন প্রভাবশালী মুসলিম শাসকেরা। দীর্ঘ সময় ধরে টিকে থাকা মুসলিম শাসনামলের একটি উসমানীয় সামাজ্য। দীর্ঘ ৬শ বছর টিকে ছিল এই সাম্রাজ্য। দক্ষিণ-পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চল এর নিয়ন্ত্রণে ছিল। এর সূচনা হয়েছিল ১২৯৯ খিস্টাব্দে আর বিলুপ্তি ঘটে ১৯২৪ সালের ৩ মার্চ।

এই সম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাসাদ তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত টপকাপি প্রাসাদ। এখান থেকেই উসমানীয় সাম্রাজ্য পরিচালনা করা হতো। কয়েকশ বছর আগের সেই রাজপ্রাসাদে এখনও বিশ্বের বিভিন্ন দেশর পর্যটকদের আনাগোনায় মুখর থাকে। তেমনই একজন তাসনিয়া ফারিণ।

বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। সামাজিকমাধ্যম ফেসবুকে প্রাসাদের বিভিন্ন জায়গায় তোলা নিজের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। যেখানে বেশ উৎফুল্ল মেজাজে দেখা যায় তাকে।

অভিনয়ের পাশাপাশি অবসরে ঘুরতে ভালোবাসেন তাসনিয়া ফারিণ। কিছুদিন আগেই তার ভ্রমণ গন্তব্য ছিল পশ্চিম এশিয়ার দেশ ইরানে। সেখানকার পর্যটননির্ভর নয়নাভিরাম সৌন্দর্যের নানা জায়গায় অভিনেত্রী ক্যামেরাবন্দী হয়েছিলেন তিনি।

এদিকে, অভিনয়ের বাইরে গেল ঈদে গানে অভিষেক হয়েছে ফারিণের। গান নিয়ে পড়াশোনা থাকলেও আগে সেভাবে গান নিয়ে পরিকল্পনা করেননি। এবার প্রথমবার ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দেন তিনি। গানের শিরোনাম ‘রঙে রঙে রঙিন হব’। প্রথম গানেই মাত করেছেন তাসনিয়া ফারিণ। তার গায়কীর প্রশংসা করছেন অনেকেই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

মোংলায় যুব রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

১০

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

১১

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

১২

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

১৩

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৪

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

১৫

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

১৬

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

১৭

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

১৮

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১৯

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!