বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৬ মে ২০২৪, ৯:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মেনোত্তি আর নেই

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন থাকা অবস্থায় মারা গেলেন দেশটিকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো কোচ সেজার লুইস মেনোত্তি। ১৯৭৮ সালে ঘরের মাঠে তার অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, সেটিই ছিল তাদের প্রথম বিশ্বকাপ।
ওই টুর্নামেন্টের ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।

এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বলেছে, ‘খুবই দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি আর্জেন্টিনার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন কোচ সেজার লুইস মেনোত্তি মারা গেছেন। ’ লিওনেল মেসি এরপর ইনস্টাগ্রামে তার পরিবার ও তার জন্য সমবেদনা জানান।

খেলোয়াড়ী জীবনে কিংবদন্তি পেলের সঙ্গে সান্তোসে খেলেছেন মেনোত্তি। আর্জেন্টিনার হয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন ১১টি ম্যাচে। খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর প্রায় ৩৭ বছরের কোচিং জীবন তার জন্য ছিল বেশ বর্ণিল।

১৯৭৪ সালে আর্জেন্টিনার হেড কোচ হিসেবে দায়িত্ব নেন মেনোত্তি। এরপর ১৯৭৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সী ম্যারাডোনাকে না রাখায় সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এক বছর আগে তার অধীনেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে গিয়েছিল ম্যারাডোনার। ১৯৭৯ সালে অবশ্য ম্যারাডোনাকে নিয়েই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জেতান দলকে।

১৯৮২ বিশ্বকাপে ম্যারাডোনা লাল কার্ড দেখে মাঠে ছাড়েন। এরপর ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। দেশটির হয়ে কোচের চাকরি হারাতে হয় মেনোত্তিকে। পরে অবশ্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপ জয়ের সময়েও ছিলেন ফুটবল পরিচালক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০