বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ মে ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারিগরি শিক্ষার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য

oplus_0

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ এখন উত্তরণকালীন সময়ের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন সিপিডি’র ফেলো ও নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১৬ মে) সাতক্ষীরায় যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর উদ্যোগে ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই সংলাপের আয়োজন করে।

সংলাপে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী দিনে যে নতুন ধরণের প্রযুক্তিগত বিপ্লব আসছে, তারজন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কারিগরি দক্ষতা অর্জনের ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীদের অংশগ্রহণ জরুরী। আর তার চেয়ে জরুরী কারিগরি শিক্ষার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ও মনোভাব উন্নত করা। এই সামাজিক দৃষ্টিভঙ্গি যদি আমরা না বদলাই তাহলে আগামী দিনে বাংলাদেশের সম্ভাবনার ক্ষেত্রে আমরা এক ধরণের প্রতারণা করব। কারিগরি শিক্ষার জন্য সরকারের যেসব প্রচেষ্টা রয়েছে সেগুলোকে আরও আধুনিক ও উন্নত করতে হবে। বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। একই সাথে বহুমুখী শিক্ষায় দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা নিতে হবে।

এসময় তিনি আগামী দিনের বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি তৈরি এবং দেশের উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল ও হাওড় অঞ্চলের মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে জাতীয় পর্যায়ে সমন্বয় করে বেকারমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের পদক্ষেপের আশা প্রকাশ করেন।

সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহানন্দ মজুমদার, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এছমত আরা বেগম, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহজাহান কবির, সাংবাদিক গোলাম সরোয়ার, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, ফারহা দিবা খান সাথী, গাজী ইমরান, ইমান আলী, শ্যামল বিশ্বাস, কাজী আল হেলাল, প্রিয়াংকা বিশ্বাস, গবেষক তৌফিকুল ইসলাম খান, মোজাহিদুল ইসলাম নয়ন প্রমুখ।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।
এতে কারিগরি শিক্ষার সীমাবদ্ধতা সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা, দক্ষ শিক্ষক ও শিক্ষা উপকরণের অভাব, অভিভাবকদের অসচেতনতা, প্রচার প্রচারণার অভাব, আন্তরিকতার ঘাটতি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ দেয়া হলেও তার ফলোআপ না করা, উদ্যোক্তাদের পুঁজির অভাব, সহজ শর্তে ব্যাংক ঋণ না পাওয়া, বাজার অনুযায়ী ট্রেড গঠন না করা, শিক্ষার আধুনিকায়নের অভাব, বাজেটে বরাদ্দ কম দেয়াসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

সংলাপে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার খাত হিসেবে সরকারিভাবে কার্যকর স্বীকৃতি দেয়া, স্বল্প মেয়াদী কোর্সের চাইতে দীর্ঘমেয়াদি এবং কর্ম চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ কোর্সের উপর জোর দেয়া, চলমান পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত শিক্ষা বাজার উপযোগিতার সাথে সমন্বয় করা, দক্ষ জনবল নিয়োগ, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি হাতে কলমে শিক্ষার উপর জোর দেয়া, শিক্ষা উপকরণ সরবরাহ ও পাঠদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নারীদের জন্য কারিগরি শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি, পুঁজিহীন উদ্যোক্তাদের সনদকে অন্যতম বিবেচনায় ঋণ সরবরাহ করা, কারিগরি শিক্ষা সম্পর্কে মানুষের মাঝে তৈরি হওয়া ধারণা বদলতা সচেতনতামূলক প্রচারণা চালানো, দীর্ঘমেয়াদী শিক্ষার সুযোগ তৈরিতে সাতক্ষীরা জেলার প্রেক্ষাপট বিবেচনা পর্যটন ও কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোগ নেয়াসহ চাকরিতে কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনার ব্যবস্থা করলে জনশক্তিকে সম্পদে পরিণত করা যাবে বলে মতামত ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০