বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ জুন ২০২৪, ১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঘ সংরক্ষণে সুন্দরবনে কেল্লা ও মিষ্টি পানির উৎস বাড়ানো হবে

বিলাল হোসেন: বাঘ সংরক্ষণে সুন্দরবনে কেল্লা ও মিষ্টি পানির উৎস বাড়ানো হবে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন।

মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় সাতক্ষীরার শ‍্যামনগর উপজেলা পরিষদ হল রুমে বাঘ সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি আরো বলেন, বনের ভিতরে পশুপাখিদের আশ্রয়ের জন্য বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় কেল্লার সংখ্যা বাড়ানো হবে। মিষ্টি পানির উৎসের সংখ্যা বাড়ানো হবে। চোরা শিকারিদের নির্মূল করতে সকল ধরণের পদক্ষপ গ্রহণ করা হবে।

‌‌সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওকায় ‘বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ‍্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, রমজানগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, কৈখালি ইউপির প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, বুড়িগোয়ালীনি প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, নীলডুমুর বিজিবির সুবেদার সুবেদার আরজুল, কোস্টগার্ডের পেটি অফিসার রফিক উদ্দিন, বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম, কদমতলা স্টেশন কর্মকর্তা আসাদুসজ্জামান, সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!