বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে ২০০ ছক্কার রেকর্ডে প্রথম রোহিত

স্পোর্টস ডেস্ক | শুরুতেই বিরাট কোহলিকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু এরপরই রোহিতের ব্যাটে ঝড়ের দেখা মিললো।

যে ঝড়ে নতুন রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক ও ওপেনার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ২০০ ছক্কার একমাত্র মালিক এখন তিনি। সবচেয়ে বেশি ছক্কার হিসাবেও অনেক এগিয়ে আছেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন মার্টিন গাপটিল। সাবেক কিউই ব্যাটার টি-টোয়েন্টিতে ১৭৩টি ছক্কা হাঁকিয়েছেন। ১৩৭ ছক্কা নিয়ে তালিকার তিনে অবস্থান ইংলিশ ব্যাটার জস বাটলারের।

রোহিত আজ ইনিংসের তৃতীয় ওভারে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্কের বলে হাঁকিয়েছেন ৪ ছক্কা। পাশাপাশি একটি চার ও ওয়াইড মিলিয়ে ওই ওভারে আসে মোট ২৯ রান। এরপর জশ হ্যাজলউডের ওভারে মাত্র ২ রান এলেও পরের ওভারে প্যাট কামিন্সের প্রথম বলেই ফের ছক্কা; আর তাতেই অনন্য মাইলফলক গড়লেন রোহিত।

রোহিত ঝড়ের পর অবশ্য বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। কিন্তু মাঠে ফিরেই আবার ঝড় বইয়ে দেন ভারতীয় ওপেনার। কামিন্সের ওই ওভারে আসে ১৫ রান। সবগুলো রানই রোহিতের। ওই ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। মাত্র ১৯ বলে ফিফটি ছুঁয়েছেন তিনি, যা এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফিফটির পরও ঝড় তুলছেন রোহিত। ২৯ বলে ৭৬ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। তবে ১৪ বলে ১৫ রান করে ফিরে গেছেন ঋষভ পন্থ। ৮ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০