বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ জুন ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে বিটুমিনের পরিবর্তে সড়ক নির্মাণ হবে পলিথিন দিয়ে

ডেস্ক রিপোর্ট: সাত বছরেরও অধিক সময় ধরে যশোর শহরের জিলা স্কুলের পাশের মাওলানা শাহ আব্দুল করিম সড়কে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে এ এলাকার বাসিন্দাদের। শুধু রাস্তার বেহাল দশা নয়, প্রতি বছর বর্ষা মৌসুমে টানা কয়েকদিনের জলাবদ্ধতা সৃষ্টি হয় এই সড়কে।

তবে দীর্ঘদিন পরে চলতি বছর এ এলাকার এই জনদুর্ভোগ দূর করার উদ্যােগ নিয়েছে যশোর পৌরসভা। বিটুবিনের পরিবর্তে পলিথিন রিফাইন করে তৈরি করা হবে সড়কটি। যেটি হবে বাংলাদেশের মধ্যে প্রথম মডেল রাস্তা।

জানা গেছে, মাওলানা শাহ্ আব্দুল করিম সড়কটি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম কলেজ) কলেজের সামনে থেকে বামনপাড়া দিয়ে যশোর সিটি বাইপাসে শেষ হয়েছে। এই সড়কটি দিয়ে চলাচলে স্থানীয়দের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় এমএম কলেজ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদেরও। বর্ষা মৌসুমে এ সড়কটিতে জলাবদ্ধতা হলে এ এলাকার ছাত্রাবাস ও বাসাবাড়ি থেকে বের হতে পারে না শিক্ষার্থীরা। শুধু তাই নয় এলাকার বাসিন্দাদের ঘরবাড়ির নিচতলা পানিতে তলিয়ে যায়। বিশেষ করে খড়কি এলাকার বটতলা থেকে জেবিন মোড় হয়ে কবরস্থান এলাকা পর্যন্ত বর্ষা মৌসুমে হাটু পানি থেকে- কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সরজমিনে এ সড়কটি ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের দুপাশে ড্রেনে ঢাকনার ব্যবস্থা নেই। গোটা সড়কটিতে বিটুমিন উঠে গিয়ে বালু আর মাটি বের হয়ে আছে। ফলে ছোটখাটো যানবাহন রিকশা, মোটরসাইকেল ইত্যাদি চলাচলে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

যশোর এমএম কলেজের শিক্ষার্থী তাসলিমা আক্তার বলেন, আগে এমএম কলেজ গেটের সামনে সড়কে একটি ছাত্রাবাসে থাকতাম। যখন জলাবদ্ধতা আর রাস্তায় এই দশা দেখলাম তখন খড়কির দিকে একটি ছাত্রাবাসে থাকা শুরু করি।

তিনি বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে খড়কি থেকে এমএম কলেজ জেবিন মোড় পর্যন্ত সড়কটি পানিতে তলিয়ে থাকে। কলেজে আসতে আমাদের মতো শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়। কাপড়চোপড় ভিজে যায়, অনেক সময় রিকশায় থাকলে পাশ থেকে যাওয়া গাড়ির পানি ছিটে গায়ে লাগে।

এমএম কলেজের আরেক শিক্ষার্থী রবিন শেখ বলেন, আমি কলেজে পড়ার শুরু থেকে দেখছি এই সড়কটির বেহাল দশা। সংস্কারে কতৃপক্ষের উদ্যােগ চোখে পড়েনি। বর্ষাকাল আসলেই বুকের মধ্যে ধুপ ধুপ করে এই বুঝি জলাবদ্ধতা শুরু হবে, আর ঘর থেকে বের হতে পারবো না।

জেবিন মোড় এলাকার বাসিন্দা রিজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, প্রতি বছর এই সড়কে জলাবদ্ধতা হলে আমাদের ঘরে পানি উঠে যায়। নোংরা পরিবেশ সৃষ্টি হয়। নিচতলার রান্না-খাওয়াও বন্ধ হয়ে যায়। আমরা এ থেকে মুক্তি চাই।

স্থানীয় বাসিন্দা ও লন্ড্রি ব্যবসায়ী তাইজেল হোসেন বলেন, শুনলাম এ রাস্তাটি সংস্কার করা হবে। তবে এর আগেও এমন কথা শুনেছি, বাস্তবে কোনো পদক্ষেপই দেখতে পাইনি। তবে আমাদের দাবি দ্রুত এই সড়কটি সংস্কার করে এই এলাকার বাসিন্দাদের এই চরম দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) শিকদার মোকলেচুর রহমান বলেন, আমাদের জিলা স্কুলের পাশ থেকে বামনপাড়া হয়ে সিটি বাইপাস পর্যন্ত মাওলানা শাহ আব্দুল করিম সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সময়ের সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি বিটুমিনের পরিবর্তে পলিথিন রিফাইন করে রাস্তাটি তৈরি করা হবে। যেটি বাংলাদেশের মধ্যে প্রথম মডেল রাস্তা হবে। সড়কটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে তৈরি করা হবে।

তিনি আরও বলেন, বিষয়টি আমাদের জানিয়েছে, লোকাল গভারমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)। প্রাথমিকভাবে আমরা এতটুকু জানতে পেরেছি, বিস্তারিত পরে জানাতে পারব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

২

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

৩

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৪

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৫

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৬

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৭

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

৮

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

৯

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১০

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১১

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১২

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১৩

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৪

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৫

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৬

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৭

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১৮

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১৯

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

২০