বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ জুলাই ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়

আন্তর্জাতিক ডেস্ক | যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয় পেয়েছে। এর মধ্য দিয়ে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।খবর বিবিসির।

বিবিসির পূর্বাভাস অনুযায়ী, লেবার পার্টি ৪১০টি আসনে জয় পেতে যাচ্ছে, আর কনজারভেটিভ পার্টি পাবে ১৪৪টি আসন।

আর বুথ ফেরত জরিপেও বলা হয়েছে, লেবার পার্টি ১৭০ আসনের বেশি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভূমিধস জয় পাবে। আর কনজারভেটিভ পার্টি ইতিহাসের সবচেয়ে কম ১৩১ আসনে জয় পেতে যাচ্ছে।

এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাটসরা ৬১টি আসন পেয়ে তৃতীয় স্থানে থাকতে পারে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টির আসন কমে দশে আর রিফর্ম ইউকে পেতে পারে ১৩টি আসন।

নিজের আসনে জয়ের পর স্টারমার বলেছেন, পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই…এখন আমাদের দেওয়ার সময়। অন্যদিকে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইতোমধ্যেই পরাজয় মেনে নিয়েছেন এবং স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

দলটি যুদ্ধ-উত্তর সময়ে ২০১৯ সালে সবচেয়ে বাজে ফল করেছিল। তখন ৮০ আসন বেশি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি।

স্যার জন কারটিস এবং একদল পরিসংখ্যানবিদের তত্ত্বাবধানে করা এবারের বুথ ফেরত জরিপের জন্য ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের ১৩০টি ভোটকেন্দ্রের ভোটারদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। উত্তর আয়ারল্যান্ড এ জরিপের আওতায় আসেনি।

গত পাঁচটি সাধারণ নির্বাচনে বুথ ফেরত জরিপের সত্যাসত্য ছিল ১ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশ আসনের মধ্যে।

এই জরিপ সত্যি হলে এটা হবে লেবার পার্টির জন্য দারুণভাবে ঘুরে দাঁড়ানো। দলটি যুদ্ধ-উত্তর সময়ে ২০১৯ সালে সবচেয়ে বাজে ফল করেছিল। তখন ৮০ আসন বেশি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০