বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ জুলাই ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোপা আমেরিকার সেমিফাইনালে কার খেলা কবে?

স্পোর্টস ডেস্ক: ম্যানুয়েল উগার্তের নেয়া শট বুঝতে পারলেন না ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। বল জড়াল জালে। ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে সেমিফাইনালে পা রাখল উরুগুয়ে। টানা তিনবার হারের পর উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা পেলেন ব্রাজিলের বিপক্ষে সাফল্যের দেখা। ব্রাজিলকে থামতে হলো কোয়ার্টার ফাইনালে। ২০২২ সালের বিশ্বকাপের পর ২০২৪ সালে এসেও সেলেসাওরা বিদায় নিলো টাইব্রেকারে।

কোপা আমেরিকায় ব্রাজিলের এই হারের পরেই শেষ হলো কোয়ার্টার ফাইনাল পর্ব। চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেরই ভাগ্য নির্ধারণ হয়েছে পেনাল্টি শ্যুটআউটে। আর্জেন্টিনা প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়েছে টাইব্রেকে। পরের কোয়ার্টার ফাইনালে কানাডাও ভেনেজুয়েলার বিপক্ষে জয় পায় স্নায়ুচাপের যুদ্ধে।

প্রথম সেমিফাইনালে এই দুই দলেরই দেখা হচ্ছে। কানাডা ও আর্জেন্টিনা মুখোমুখি হবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে। এবারের কোপা আমেরিকা শুরুও হয়েছিল এই দুই দলের ম্যাচ দিয়ে। যেখানে ২-০ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা।

পরের দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে রোববার। দিনের প্রথম ম্যাচে কলম্বিয়া একপ্রকার ছেলেখেলা করেছে পানামাকে নিয়ে। প্রথমার্ধে হামেস রদ্রিগেজ একাই ধসিয়ে দেন পানামাকে। দুই অ্যাসিস্ট আর এক গোল করে ৪১ মিনিটেই ৩-০ গোলে লিড নেয় কলম্বিয়া। জন কর্ডোবা ৮ম মিনিটেই লিড এনে দেন তাদের। হামেস পেনাল্টি থেকে লিড দ্বিগুণ করেন ১৫ মিনিটে। ৪১ মিনিটে দলের সেরা তারকা লুইস দিয়াজের গোলে ৩-০ তে এগিয়ে যায় কলম্বিয়া।

শেষ পর্যন্ত আরও দুই গোল দিয়ে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। টানা ২৬ ম্যাচ অপরাজিত তারা। সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ব্রাজিলকে বিদায় করে দেয়া উরুগুয়ে।

সেমিফাইনাল ১ আর্জেন্টিনা বনাম কানাডা ১০ জুলাই, সকাল ৬টা মেটলাইফ স্টেডিয়াম
সেমিফাইনাল ২ উরুগুয়ে বনাম কলম্বিয়া ১১ জুলাই, সকাল ৬টা ব্যাংক অব আমেরিকা স্টেডি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০