বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ আগস্ট ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিব-তামিম

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের দুজন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। কিন্তু অনেকদিন ধরেই তাদের টানাপোড়ন চলছে সম্পর্কে। এর মধ্যে জানা গেল, এবার একসঙ্গে খেলতে যাচ্ছেন তারা।

মূলত যুক্তরাষ্ট্রের একটি টি টেন টুর্নামেন্টে খেলতে তামিম ও সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ভিডিওবার্তায় তামিম জানিয়েছেন আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে দেখা যাবে তাকে। এই টুর্নামেন্টে সাকিবের খেলার ব্যাপারটিও জানিয়েছেন আয়োজকরা।

আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত চলবে দশ ওভারের এই টুর্নামেন্ট। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। অংশ নেবে ছয়টি দল।

টুর্নামেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি। আশা করি সবার সাথে দেখা হবে, বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের সাথে। টুর্নামেন্টটির অংশ হতে তর সইছে না। দেখা হচ্ছে শিগগিরই।’

বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার ছাড়াও মোহাম্মদ কাইফ, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, জেসন রয়, শহীদ আফ্রিদির মতো তারকারাও অংশ নিচ্ছেন টুর্নামেন্টটিতে। যদিও কে কোন দলে খেলবেন তা এখনও জানা যায়নি। ওয়াসিম আকরাম-ভিভ রিচার্ডসের মতো ক্রিকেটাররা থাকবেন মেন্টর হিসেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০