বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ মে ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে খেলবেন মুমিনুল: হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক: তিনি টেস্ট ছাড়া বাকি দুই ফরম্যাটের জাতীয় দলে নেই। এমনকি সর্বশেষ বিপিএলেও ছিলেন অবহেলিত। টিম ম্যানেজমেন্টের একপেশে মানসিকতা আর বিপিএল ফ্র্যাঞ্চাইজি ও থিংকট্যাঙ্কদের অদুরদর্শিতায় মুমিনুল হক হয়ে পড়েছেন শুধুমাত্র লাল বলের ক্রিকেটার।

কিন্তু এবারের প্রিমিয়ার লিগে মুমিনুল হক জানান দিয়েছেন, তাকে শুধু টেস্ট স্পেশালিস্ট ভাবা নিছক বোকামি। সাদা বলে একদিনের সীমিত ওভারের ক্রিকেটেও ভাল খেলার পর্যাপ্ত সামর্থ্য ও দৃঢ় সংকল্প আছে তার।

ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে যে তিনটি ৪ দিনের ম্যাচ হবে, তাতে খেলানো হবে মুমিনুল হককে; কিন্তু বুধবার রাতে প্রথম চারদিনের ম্যাচের জন্য যে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে, সে দলে নাম নেই মুমিনুল হকের।

তবে কি মুমিনুল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের সিরিজে উপেক্ষিত থাকবেন? দল ঘোষণার পর সে প্রশ্নই উঁকি দিচ্ছে অনেকের মনে।

যদিও অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন নিশ্চিত করলেন, ‘মুমিনুল থাকবেন। খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচেও।’

বৃহস্পতিবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী ও প্রাইম ব্যাংকের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে এসে হাবিবুল বাশার জাগো নিউজকে জানান, ‘এটা ভাবার কোন কারণ নেই যে মুমিনুল থাকবে না। মুমিনুল অবশ্যই বিবেচনায় আছে এবং সে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে। আমরা চিন্তা করেই রেখেছি। তবে একটা না দুটা ম্যাচে তাকে খেলানো হবে, সেটা চূড়ান্ত হয়নি এখনো। তা ঠিক করে ফেলবো খুব শিগগিরই।’

হাবিবুল বাশারের শেষ কথা, ‘দেখবেন হয়তো পরের চার দিনের ম্যাচেই খেলবে মুমিনুল।’

এদিকে প্রথম ম্যাচে ১৫ জনের বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেবেন আফিফ হোসেন ধ্রুব। তার সঙ্গে এবারের লিগে ভাল খেলা নাইম শেখ, সাদমান ইসলাম, সাইফ হাসান এবং প্রাইম ব্যাংকের হয়ে ইনজুরি কাটিয়ে আগের ম্যাচে মাঠে ফিরে শতরান করা জাকির হাসান ও কিপার জাকের আলী অনিকসহ একঝাঁক তরুণ উদীয়মান ক্রিকেটার আছেন। এবারের প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলা দীর্ঘদেহী পেসার মুশফিক হাসানকেও দলে নেয়া হয়েছে।

আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ‘আন অফিসিয়াল’ টেস্ট সিরিজ। দ্বিতীয় চারদিনের আন অফিসিয়াল টেস্ট শুরু হবে ২৬ মে।

প্রথম ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল

আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক ), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, সাদাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

২

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

৩

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

৪

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

৬

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

৭

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৮

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৯

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

১০

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

১১

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

১৩

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৪

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১৫

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১৭

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৮

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৯

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

২০