বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবর-শাহিন-নাসিমকে ‘বিশ্রাম’, মুখ খুললেন শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ দুই টেস্টে তিন তারকাকে বাদ দেওয়ায় পর আলোচনা-সমালোচনা ডালপালা মেলেছে সর্বত্র। হটটপিক নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

শহিন আফ্রিদি নিয়েছেন কিছুটা ব্যতিক্রমী অবস্থান। যেখানে সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার বাবরকে বাদ দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেছেন, সেখানে শহিদ আফ্রিদি করলেন প্রশংসা। অর্থাৎ তিন তারকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যুক্তিযুক্ত ‘বুমবুম আফ্রিদি’ খ্যাত এই সাবেক ক্রিকেটারের কাছে।

শহিদ আফ্রিদি নিজের মতের পক্ষে যুক্তিও দিয়েছেন। বাদ পড়াটা তিনজনের ক্যারিয়ারকে আরও দীর্ঘ করতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। একইসঙ্গে তরুণ, বুদ্ধিমান ও প্রতিভাবান ক্রিকেটাররাও নিজেদের সামথ্য প্রমাণের সুযোগ পাবেন। উদীয়মান কোনো তারকার সন্ধান পাওয়া গেলে পিসিবিও তাদের পরিচর্যা করার সুযোগ পাবে।

সাবেক অধিনায়ক মনে করেন, যদি ভালো ক্রিকেটার পাওয়া যায়, তাহলে পাকিস্তানের বেঞ্চও শক্তিশালী হবে। সেক্ষেত্রে বাবর, শাহিন ও নাসিমদের মতো চ্যাম্পিয়ন তারকার ব্যাক-আপ হিসেবে তাদেরকে কাজে লাগানো যাবে। এতে দেশের ক্রিকেট আরও শক্তিশালী হবে।

আফ্রিদি নিজের এক্স অ্যাকাউন্টে লিখেন, ‘বাবর, শাহিন এবং নাসিমকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি দিতে নির্বাচকদের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করি। এই পদক্ষেপটি কেবল এই চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ক্যারিয়ারকে রক্ষা করতে এবং প্রসারিত করতে সহায়তা করে না। বরং উদীয়মান প্রতিভাবানদের পরীক্ষা-নিরীক্ষা করা এবং শক্তিশালী বেঞ্চ তৈরি করার একটি দুর্দান্ত সুযোগও করে দেয়। ভবিষ্যতের জন্য এটি শক্তিতে পরিণত হবে।’

এদিকে বাবরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন পিসিবির এক মুখপাত্র। সামনের খেলাগুলোতে যেন তারা আরও ভালো করতে পারেন, সেজন্য তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে পিসিবির পক্ষ থেকে।

এর আগে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারে পাকিস্তান। এরপর নির্বাচক কমিটিতে বদল আনে পিসিবি। কমিটিতে নতুন সদস্য হয়ে আসেন আলিম দার, আকিভ জাভেদ, আজহার আলি ও হাসান চিমা। তারপরই বাবরকে বাদ দেওয়ার মতো চমকপ্রদ সিদ্ধান্ত আসে।

আজ মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে পাকিস্তান। খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তান একাদশ

সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), কামরান গুলাম, সউদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, আমের জামাল, নোমান আলি, সাজিদ খান, জাহিদ মাহমুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০