বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৮ মে ২০২৩, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যে কারণে ৮৪ কোটি টাকা ফেরত দিলেন ‘পাঠান’ নির্মাতা

বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছর বিরতির পর রূপালী পর্দায় এসেই সুপারহিট সিনেমা উপহার দিলেন শাহরুখ খান। মুক্তির ৩৭তম দিনে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’- এর আয় ছাড়িয়ে গেছে ‘পাঠান’।
জায়গা করে নিয়েছে ভারতের সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার প্রথম স্থানে।

৬ এপ্রিল পর্যন্ত ভারতে ৬৫৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। আর ভারতের বাইরে ৩৯৬ কোটি। অর্থাছ বিশ্বব্যাপী পাঠান ঘরে তুলেছে ১০৫০ কোটি রুপি।

বলা যায়, শাহরুখের পাশাপাশি বলিউড নির্মাতা সিদ্ধার্থ আনন্দের সময়টা বেশ ভালোই যাচ্ছে। ব্লকবাস্টার সুপারহিট ‘পাঠান’ সিনেমার নির্মাতা তিনি।

ভারতের সব বড় প্রযোজনা সংস্থা এখন সিদ্ধার্থের সঙ্গে কাজ করতে মুখিয়ে। এর মধ্যেই দক্ষিণী সুপারস্টার প্রভাসকে নিয়ে সিদ্ধার্থ আনন্দের সঙ্গে সিনেমার পরিকল্পনা করে মৈত্রী নামে একটি প্রযোজনা সংস্থা। ছবিটি নিয়ে সিদ্ধার্থের সঙ্গে চুক্তি পর্যন্ত হয়ে গিয়েছিল।

তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমাটি করছেন না সিদ্ধার্থ। সিনেমার জন্য নেওয়া পারিশ্রমিক বাবদ ৬৫ কোটি রুপি (প্রায় ৮৪ কোটি টাকা) ফেরত দিয়েছেন তিনি।

এর অন্যতম কারণ, আর কিছুই নয়; ব্যস্ততা। বাহুবালী তারকা আর সিদ্ধার্থ দুজনই বেশ ব্যস্ত। দুজনই কিছুতেই তাদের সময় মেলাতে পারছেন না। তাই শেষ পর্যন্ত চুক্তিটি বাতিল করেছেন পাঠান নির্মাতা।

পারিশ্রমিক বাবদ অগ্রিম নেওয়া ৬৫ কোটি রুপিও ফিরিয়ে দিয়েছেন তিনি। যদিও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কী নিয়ে এতো ব্যস্ত রয়েছেন সিদ্ধার্থ।

জানা গেছে, হৃতিক রোশান ও দীপিকাকে নিয়ে ‘ফাইটার’ সিনেমা নির্মাণ করছেন সিদ্ধার্থ। শুটিংয়ে বেশ মনযোগী তিনি। আর কোথাও মন দেওয়ার ফুরসত নেই তার। এ কাজ শেষ করে আবার তিনি শুরু করবেন শাহরুখ খান ও সালমান খানকে নিয়ে ‘টাইগার ভার্সেস পাঠান’। তবে সময় আর কোথায়!

অন্যদিকে প্রভাসও ব্যস্ত ‘প্রজেক্ট কে’সহ আরও কয়েকটি সিনেমার কাজ নিয়ে। তার আগে রিলেজ পাবে নতুন ছবি ‘আদিপুরুষ’। আগামী মাসেই মিলবে সিনেমার মুক্তি। এসব নিয়েই এ দক্ষিণী তারকার যত ব্যস্ততা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!