বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ অক্টোবর ২০২৪, ৫:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তহুরার হ্যাটট্রিক, ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে থেকেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে বাংলাদেশ সেমিফাইনাল জিতেছে ৭-১ ব্যবধানে। প্রথমার্ধে জোড়া গোল করা তহুরা দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। সপ্তম গোলটি করেছেন মাসুরা পারভীন।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে ভুটানকে উড়িয়ে দিয়েছে। ২০২২ সালের সেমিফাইনালে ভুটানকে বাংলাদেশ হারিয়েছিল ৮-০ গোলে। দুই বছরে ভুটান অনেকটা এগিয়েছে নারী ফুটবলে। এই টুর্নামেন্টে তারা ভালো খেলেই সেমিফাইনাল পর্যন্ত এসেছিল।

শুরু থেকে গোলের জন্য মরিয়া সাবিনারা সফল হন অষ্টম মিনিটেই। বাম দিক থেকে ঋতুপর্ণা চাকমার কোনাকুনি শটে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। এরপর ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন।

ভারতের বিপক্ষে জোড়া গোল করা তহুরা নিজেদের দ্বিতীয় গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। পরের দুই গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৪১ মিনিটে ভুটান একটি গোল করে ব্যবধান কমিয়ে ৫-১ করে।

সেমিফাইনালে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। শামসুন্নাহার জুনিয়রের পরিবর্তে এ ম্যাচে কোচ একাদশে নিয়েছেন সাগরিকাকে।

বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ৩০ অক্টোবর। ২০২২ সালের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!