বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ মে ২০২৩, ১২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) সকালে ওই শিক্ষককে সদর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়।
পরে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

সোমবার (০৮ মে) রাতে একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (০৭ মে) দুপুরের দিকে ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই শিক্ষক। পরের দিন সোমবার ওই ছাত্রীর মা শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩/১৯৪)।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এরই প্রেক্ষিতে ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করা হয়। ইতোপূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ঘটিত নানা অভিযোগ থাকলেও লাজ-লজ্জায় কেউ থানায় অভিযোগ করেনি। ওই শিক্ষকের বাড়ী গোপালগঞ্জ পৌরসভার শান্তিবাগ এলাকায়।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. অহিদ আলম লস্কার জানিয়েছেন, বিষয়টি নিয়ে সরকারি কলেজের দায়িত্বরত মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, এর আগে একাধিকবার তিনিসহ তার সিনিয়র শিক্ষকরা তাকে নানাভাবে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। কিন্তু, ওই শিক্ষক নারীঘটিত কাজ থেকে ফিরে আসেননি। তার নামে এসব নানা অভিযোগ আমরা পেলেও সঠিক প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০