বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১০ নভেম্বর ২০২৪, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় কপোতাক্ষের তীব্র ভাঙনে দিশেহারা মানুষ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শংকা ‍

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙ্গনে দরগামহল, রামনাথসহ ৫টি গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে। এতে যেকোন মুহূর্তে দরগামহল ও রামনাথপুর সংলগ্ন পিচের রাস্তা ভেঙে পাইকগাছার সাথে খুলনাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা ‍দেখা দিয়েছে।

রবিবার সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, উপজেলার কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ের আগড়ঘটা বাজার, দরগামহল, রামনাথপুর কাটাখালী পূজামণ্ডপ পর্যন্ত কপোতাক্ষ নদে ভাঙ্গন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে হাবিনগর, দরগামহল ও রামনাথপুর গ্রাম প্রায় সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। অবশিষ্ট নদের ধার দিয়ে থাকা খুলনা-পাইকগাছা প্রধান সড়কের পাশে অস্থায়ীভাবে বসবাসকারী ২১টি পরিবার চরম হুমকির মুখে রয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ জানান, যেকোন মুহূর্তে পিচের প্রধান সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে পাইকগাছাসহ দক্ষিণ অঞ্চলে সড়ক পথে যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে।

স্থানীয়রা আরও জানান, ইতোমধ্যে ভাঙনে নিঃস্ব হয়েছে প্রায় ৫ হাজার পরিবার। বিলীন হয়েছে রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অগ্রদূত সংঘ, মালোপাড়া পূজামণ্ডপ, মাজার, বাজারসহ ঐতিহাসিক দরগামহল জামে মসজিদ। আর খুলনা-পাইকগাছা প্রধান সড়কের পরিবর্তন ঘটেছে দুবার।

অতি সম্প্রতি স্থানীয় সৈয়দ রুহুল আমিন, রুস্তম আলী গাজী, আব্দুল জব্বার সরদার, শেখ আরিফ হোসেন ও সাধন বিশ্বাসদের ২৫-৩০টি পরিবারের একাংশ নদীতে চলে গেছে। বর্তমান চরম অসহায়ত্বের মধ্য দিয়ে দিন কাটছে তাদের।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ । সড়ক ও জনপদ বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের নিকট চিঠির মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১০

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১১

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১২

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৪

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৫

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৭

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৮

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৯

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

২০