বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ ডিসেম্বর ২০২৪, ৯:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আশরাফুলকে ছাড়িয়ে মুমিনুলের বিব্রতকর রেকর্ড

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে টানা ফিফটির রেকর্ড গড়ে ‘লিটল ব্র্যাডম্যান’ উপাধি পেয়েছিলেন মুমিনুল হক। তবে বাংলাদেশের এই অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটার বর্তমানে সেভাবে ধারাবাহিক নন। মাঝে বাদও পড়েছিলেন একবার, এরপর দলে ফিরেছেন ঠিকই, তবে আগের মতো রানপ্রসবা উপহার দিতে পারছেন না। তারই ধারাবাহিকতায় এবার বিব্রতকর একটি রেকর্ড গড়েছেন মুমিনুল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমে তারা ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১০ রানেই ২ উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় উইকেটটি মুমিনুলের, ৬ বল খেলে রানের খাতা খোলার আগেই কেমার রোচের বলে বিদায় নিয়েছেন। ফুল লেংথে ফেলা বলটি মুমিনুলের ডিফেন্ড করতে চাওয়া ব্যাট ছুঁয়ে আটকে যায় ক্যারিবীয় উইকেটরক্ষকের গ্লাভসে।

শূন্য রানে আউট হয়েই লজ্জার রেকর্ডটি গড়লেন মুমিনুল। তিনি এখন টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে ডাক নিয়ে আউট হওয়া ক্রিকেটার। এতদিন রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ৬১টি টেস্টে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন। ৬৯তম টেস্টে গতকাল খেলতে নেমে মুমিনুল তাকে ছাড়িয়ে ১৭ বার আউট হলেন শূন্য রানে।

তালিকায় পরের দুটি নাম অবশ্য স্বীকৃত ব্যাটারের নয়, ১৩ বার টেস্টে শূন্য–তে আউট হন পেসার খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। সমান সংখ্যকবার ডাক মেরেছেন মুশফিকুর রহিমও।

কালকের ইনিংসে মুমিনুলের আউটে বিপদে পড়ে যায় বাংলাদেশ। তবে দিন শেষে কিছুটা স্বস্তি ফিরেছেন সাদমান ইসলামের ফিফটিতে। এতে অবশ্য কৃতিত্ব আছে স্বাগতিক উইন্ডিজদের। তারা তিনটি ক্যাচ ছেড়েছে ৩০ ওভারের প্রথমদিনে, এর মধ্যে দুটি সাদমানের, আরেকটি অপর অপরাজিত ব্যাটার শাহাদাত হোসেন দীপুর (১২)। প্রথম দিন শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৯ রান।

এদিকে, চলমান এই টেস্টটি উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেটের মাইলফলক ম্যাচ। তিনি ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ টানা ৮৬টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এতদিন রেকর্ডটি ছিল সাবেক কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্সের দখলে। ২০১৪ সালের ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের খেলা একটি টেস্টও মিস করেননি ব্রাফেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০