বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ ডিসেম্বর ২০২৪, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চোটে নেই শান্ত-হৃদয়, ওয়ানডেতে আফিফ-ইমন

ডেস্ক রিপোর্ট: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে চোটের কারণে নেই নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম।

অন্যদিকে এক বছর পর ওয়ানডেতে ফিরেছেন আফিফ হোসেন, আছেন এখনও ওয়ানডে না খেলা পারভেজ হোসেন ইমনও। দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অধিনায়কত্বের অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। ওয়ানডেতেও নেতৃত্ব দেবেন তিনি। কুঁচকির চোট থেকে এখনও সেরে না উঠায় নাজমুল হোসেন শান্ত নেই এই সিরিজে। একই সমস্যায় নেই তাওহীদ হৃদয়ও। এছাড়া আগে থেকেই আঙুলের চোটে ভোগা মুশফিকেরও জায়গা হয়নি স্কোয়াডে।

হৃদয়ের না থাকা প্রসঙ্গে বিসিবির ফিজিও মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথা অনুভব করছিল। পরে মেডিকেল বিভাগও সমস্যা পেয়েছে। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে, আমরা তাকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখবো। এরপর আবার সে খেলায় ফিরতে তৈরি কি না দেখবো। ’

তাদের অনুপুস্থিতিতে আফিফকে ফেরানো হয়েছে। রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলতে এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই আছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন তিনি।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকা উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান বাদ পড়েছেন। ওই সিরিজে অভিষেক হওয়া নাহিদ রানা নিজের জায়গা ধরে রেখেছেন। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজে নেই তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

আগামী ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১০ ও ১২ ডিসেম্বর হবে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১০

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

১২

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

১৩

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

১৪

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

১৫

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১৬

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১৭

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১৮

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৯

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!