বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ ডিসেম্বর ২০২৪, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: শেষ মুহূর্তে জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। ফাইনালের জন্য শক্তিশালী দাবিদার হয়ে উঠেছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা।
এই দৌড়ে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে প্রোটিয়ারা অবশ্য এগিয়েই আছে। গেবেখা টেস্টে ১০৯ রানের দাপুটে জয় পেয়েছে তারা।

১০ ম্যাচে ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬০.৭১ শতাংশ। ৫৭.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত।

গেবেখায় ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য পাঁচ উইকেট প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। কেশভ মহারাজের ঘূর্ণিতে শ্রীলঙ্কা অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি। ৩৪৮ রান তাড়ায় নেমে গুটিয়ে যায় ২৩৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা।

ক্যারিয়ারের ১১তম ফাইফারের দেখা পাওয়া মহারাজ ৭৬ রানে নেন ৫ উইকেট। এছাড়া কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসনের শিকার দুটি করে উইকেট। প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ মোট সাত উইকেট নেওয়ায় ম্যাচসেরা হয়েছেন প্যাটারসন। দুই ম্যাচে ৩২৭ রান করে সিরিজ-সেরা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৩৫৮ ও ৩১৭
শ্রীলঙ্কা: ৩২৮ ও ৬৯.১ ওভারে ২৩৮ (ধনঞ্জয়া ৫০, কুশল ৪৬, কামিন্দু ৩৫; মহারাজ ৫/৭৬, প্যাটারসন ২/৩৩, রাবাদা ২/৬৩)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১০৯ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: ড্যান প্যাটারসন।
সিরিজসেরা: টেম্বা বাভুমা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

১০

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

১১

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

১২

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১৩

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১৪

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১৫

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৬

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২০
error: Content is protected !!