বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৯ ডিসেম্বর ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জামায়াতের ৭ উপজেলা আমীরের শপথ গ্রহণ

ডেস্ক রিপোর্ট: শপথ গ্রহণ করেছেন সাতক্ষীরার ৭ উপজেলা জামায়াতের আমীর।

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল তাদের শপথ পাঠ করান।

এসময় জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দিন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় শপথ নেন ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য উপজেলা আমীর হিসাবে নির্বাচিত মাওলানা মফিদুল্লাহ (তালা উপজেলা), মাওলানা কামরুজ্জামান (কলারোয়া উপজেলা), মোঃ জাহিদুল ইসলাম (সাতক্ষীরা শহর), তারিকুজ্জামান তুষার (আশাশুনি উপজেলা), মাওলানা অলিউল ইসলাম (দেবহাটা উপজেলা), মাওলানা আব্দুল ওহাব (কালিগঞ্জ উপজেলা) ও মাও. আব্দুর রহমান (শ্যামনগর উপজেলা)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সদরের ১৪ ইউনিয়ন জামায়াত আমীরের শপথ

১

সুন্দরবনের দস্যু আসাবুর বাহিনীর প্রধান আটক

২

প্রাথমিক বৃত্তি পরীক্ষা পেছাল ৮ দিন

৩

অ্যাড. ফাহিমুল হক কিসলুর মাতৃবিয়োগ

৪

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জ্ঞানে ভর করে সমন্বিত অভিযোজনের আহ্বান

৫

ভোমরা বন্দরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৬

কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়নে সার্ভে ও স্টাডির ফলাফল শেয়ারিং কর্মশালা

৭

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ কুকুর ছানার

৮

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

৯

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

১০

শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১১

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

১২

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

১৩

কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

১৪

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ আইজিপির

১৫

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৭০ কোটি ডলার

১৬

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১৭

কয়রায় সরকারি সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

১৮

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১৯

শ্যামনগরে ৩ অবৈধ করাতকলে অভিযান, জরিমানা

২০
error: Content is protected !!