<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ ডিসেম্বর ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকবাড়িয়া নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে বেড়িবাঁধ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদী থেকে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। সরকারি বালুমহাল না হলেও এমবি মা বাবার দোয়া নামের একটি কার্গোর মাধ্যমে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। এতে হুমকিতে পড়েছে নদী রক্ষা বাঁধ।

প্রশাসনের নাকের ডগায় ৪-৫টি স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হলেও যেন দেখার কেউ নেই। ঝুঁকির মধ্যে রয়েছে নদী তীরবর্তী এলাকাবাসী।

খোঁজ নিয়ে যানা গেছে, উপজেলার কয়রা ও বেদকাশী ইউনিয়নের ৪নং কয়রা, ৬নং কয়রার কেওড়াকাটা পর্যটন কেন্দ্র এলাকা, কাটকাটা ও হরিহরপুর নামক স্থানে নদীতে কোনো চর না থাকলেও ড্রেজার মেশিন বসিয়ে রাতের আঁধারে দেদারছে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। পরে সেই বালু আবার বস্তায় (জিও ব্যাগ) ভরে নদীতে বিভিন্ন স্থানে ফেলাসহ অনেক স্থাপনা ভরাট করা হচ্ছে। খনন করে বালু উত্তোলনের বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও ইজারাদাররা তা কোনোভাবেই মানছেন না।

কেওড়াকাটা পর্যটন এলাকাসহ বাঁধের কাছ থেকে বালু উত্তোলনের কারণে ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার নদী রক্ষা বাঁধ।

স্থানীয়রা বলেন, কেওড়াকাটা পর্যটন কেন্দ্র এলাকা সংলগ্ন শাকবাড়িয়া নদী থেকে অবৈধ বালু তোলা হচ্ছে, যা পর্যটন এলাকায় প্রভাব ফেলবে। তবে ভাঙন কবলিত এসব স্থান থেকে বালু উত্তলন বন্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু এসব পদক্ষেপ যথেষ্ট কার্যকর হচ্ছে না। কারণ অবৈধ বালু তোলার পেছনে রয়েছে একটি শক্তিশালী চক্র। এই চক্রের মধ্যে রয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তাসহ অনেকে। তাঁরা অবৈধভাবে বালু তোলার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন আর ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

স্থানীয় প্রশাসন মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালালেও অবৈধ এ কার্যক্রম বন্ধ হচ্ছে না। এ অবস্থায় নদী তীরের বেড়িবাঁধ ও আবাদি জমিগুলো ভাঙনের কবলে পড়ছে। জড়িতরা প্রভাবশালী হওয়ায় কৃষকরা পড়েছেন বেকায়দায়।

এ ব্যাপারে জানতে চাইলে এমবি মা বাবার দোয়া কার্গোর ড্রেজার মালিক মোঃ হারুনার রশিদ বলেন, কেওড়াকাটা পর্যটন কে‌ন্দ্রের পাশ থে‌কে কোন বালু উত্তোলন করা হ‌চ্ছে না। ত‌বে পার্শ্ববর্তী কাটকাটা থে‌কে বালু উত্তোলন ক‌রে খ‌লিলকে দেয়া হ‌চ্ছে। শাকবা‌ড়িয়া নদীর কাটকাটা থে‌কে বালু উত্তোলন করার অনুম‌তি র‌য়ে‌ছে ব‌লে দাবি করেন তি‌নি।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, নদী থেকে বালু উত্তলনের কোন পার্মিশন নাই। পুনরায় কেউ বালু উঠা‌চ্ছে কিনা জানা নেই। তবে এক্ষু‌ণি খোঁজ নি‌য়ে ব্যবস্থা নি‌চ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১০

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১১

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১২

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

১৪

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৫

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১৭

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১৮

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

২০
error: Content is protected !!